ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশের স্বার্থের বিরোধিতা করে বন্দর পরিচালনার সুযোগ দেওয়া হবে না: নৌপরিবহন উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : দেশের স্বার্থের ক্ষতি করে কাউকে বন্দর অপারেশন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আজ সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় লালদিয়া কনটেইনার টার্মিনাল উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মনিরুজ্জামান, অন্যান্য কর্মকর্তা ও শ্রমিক প্রতিনিধিরা।

বন্দরের ট্যারিফ বৃদ্ধির প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ট্যারিফ বাড়ানোর আগে ব্যবসায়ীসহ বন্দরের সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করা হয়েছে। 

শ্রমিকদের সঙ্গেও কথা বলা হয়েছে। এখন শ্রমিকরা বলছেন, তাদের সঙ্গে আলোচনা হয়নি এ অভিযোগ খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, ১৯৮৪ সালের ট্যারিফ দিয়ে দীর্ঘ ৪০ বছর বন্দর পরিচালিত হয়েছে। অবশেষে হালনাগাদ করা হয়েছে। 

তবুও যেহেতু ব্যবসায়ীদের কিছু অভিযোগ এসেছে, বন্দর কর্তৃপক্ষকে সেটি পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হবে।

এম সাখাওয়াত হোসেন বলেন, বন্দর নিয়ে অনেকে অনেক কথা বলছেন। উন্নতি করতে হলে প্রযুক্তি, বিনিয়োগ ও দক্ষতা দরকার। 

বন্দরকে ঘিরে চার থেকে পাঁচ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। উন্নত দেশের বেশিরভাগ বন্দর বেসরকারি অপারেটরদের মাধ্যমে পরিচালিত হয়। 

আমরাও সেই পথে এগোচ্ছি। তিনি আরও বলেন, যারা ব্যবসা করেন তাদের জন্য লালদিয়ার চর টার্মিনাল বড় সুযোগ। 

এতে বন্দরের সক্ষমতা আরও বাড়বে, একসঙ্গে ১০ হাজার কনটেইনার সংরক্ষণের ব্যবস্থা থাকবে।

অনুষ্ঠানে জানানো হয়, ১৪ একর জমিতে নির্মিত এই টার্মিনালে একসঙ্গে ১৫০০ ট্রাক রাখার ব্যবস্থা রয়েছে। 

হেভি লিফট কার্গো জেটির ব্যাকআপ হিসেবে ৮ একর এবং এপিএম টার্মিনাল এরিয়া ১০ একর জুড়ে গড়ে তোলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়েস্ট ইন্ডিজের দাপটে বিধ্বস্ত বাংলাদেশ, হোয়াইটওয়াশে শেষ সির

1

১ ও ২ এপ্রিল অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্ব

2

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

3

চিকিৎসকদের সিদ্ধান্ত: লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

4

সংবর্ধনা অনুষ্ঠানে শুধু তারেক রহমানই বক্তব্য রাখবেন

5

নরসিংদীতে বিএনপির ৭৫ নেতাকর্মী জামায়েতে যোগদান

6

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

7

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের আপিল শুনানি নির্ধারিত: ২৮ অক্

8

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান

9

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: তদন্তের নির্দেশ ক্ষতিগ্রস্ত পরিবার

10

জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে,

11

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, দেশে মিলছে সর্বোচ্চ চিকিৎসা:

12

নিয়ম-নীতি মেনেই পদোন্নতি, পদসৃজন ও নিয়োগ দিতে হবে: তথ্য সচিব

13

তারেক রহমানের আগমন ঘিরে ঢাকায় নিরাপত্তার চাদরে মোড়া বিমানবন্

14

২০২৬ বিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড বৃদ্ধি, চ্যাম্পিয়ন পাবে ৫

15

প্রবেশ ফি বাড়ায় চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহনের চলাচল বন্ধ

16

৩০ বছর পরও জীবন্ত: লন্ডনে আইকনিক দৃশ্যের ব্রোঞ্জ ভাস্কর্য উন

17

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মনোনয়নপত্র দা

18

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক: ভারতের ৩ কফ সিরাপ শিশুদের জন্য

19

৪১ জন ডেপুটি ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে স

20