ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

রিজভী অভিযোগ: নির্বাচন পেছানোর অজুহাত তৈরি করছে জামায়াত

ওশান নিউজ প্রতিবেদক :  জামায়াতসহ কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতি ও গণভোট আয়োজনের দাবি তুলে বা যেকোনো কিছুর বিনিময়ে জাতীয় নির্বাচন পেছাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে কোরআন অবমাননা ও রাসুল পাক (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন। রিজভী আরও বলেন, কিছু তথাকথিত মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য মহানবী (সা.) কে অবমাননা করে যাচ্ছে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে। জামায়াতের সিনিয়র নেতারা যে বিচারবহির্ভূত হত্যার বিষয়ে কিছু বলেন না, সেটিও দুঃখজনক। তারা পিআরের কথা বলেন, জামায়াতের হিন্দু শাখার কথা বলেন। ইসলাম উদার ধর্ম, ইসলাম ধর্মে কাউকে ঠকানো হয় না, ক্ষতি করা হয় না, হত্যা করতে বলা হয় না।

এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বলেছেন, স্বাধীনতা বিরোধী দল জামায়াতকে মানবতাবিরোধী অপরাধ এবং রাজনীতিতে ধর্মের ব্যবহার করার জন্য নিষিদ্ধ করার দাবি বিভিন্ন সময়ে উঠেছে। জামায়াত মুনাফেক ও বেইমান দল। 

তিনি আরও বলেন, কিছু দল ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে। তাদের মধ্যে জামায়াত অন্যতম। জামায়াত ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারা উন্মাদ হয়ে নানা সময় নানা প্রলাপ বকছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে ধর্মের পক্ষে কাজ করেছেন। শেখ পরিবার বাংলাদেশে ইসলামবিরোধী দল। শেখ মুজিবের নাতি জয়, পুতুল ও টিউলিপ কেউই ইসলামের পক্ষে নেই। তাদের মাঝে ইসলাম ধর্ম নেই। শেখ হাসিনা ১৭ বছর বাংলাদেশে জঙ্গিবাদের নাটক সাজিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন বলেন, আমির হামজা একাই বিশ্ববিদ্যালয়ে পড়েননি, আমরাও বিশ্ববিদ্যালয়ে পড়েছি। নবী (সা.) সংবাদবাহক নন। আমির হামজার সাম্প্রতিক বক্তব্য নিয়ে তিনি বলেন, এইসব ভণ্ড–পাগল আলেমদের সঙ্গে বাংলাদেশের জনগণ ও কোনো সভ্য আলেম থাকতে পারেন না।এ ছাড়াও অনুষ্ঠানে বক্তারা জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে বলেন, জামায়াতের আদর্শ ঠিক নেই। তারা নিজেরা জান্নাতে যেতে পারবে কি না, সেটি নিশ্চিত নয়, অথচ সবাইকে জান্নাতে নিয়ে যেতে চায়। তারা সব সময় ভুলের ওপর থাকে। যে দলটি ধানের শীষ প্রতীকে নির্বাচন করে, তারাই আবার আজ বিএনপিকে নিয়ে কটূক্তি করছে। তারা নাফরমান। নির্বাচনে তারা কয়েকটি সিটও পাবে না। আগামী নির্বাচনে দেশের জনগণই ঠিক করবে তারা কয়টি সিট পাবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন। সঞ্চালনা করেন দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন।

এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেছারুল হকসহ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দ।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির মৃত্যুতে শাহবাগে উত্তাল ছাত্র-জনতার সমাবেশ

1

নতুন নীতিমালায় ইন্টারনেটের দাম বাড়বে ২০ শতাংশ

2

মহান বিজয় দিবসে রাজধানীতে এনসিপির বিজয় র‍্যালি

3

প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করল তথ্য ও

4

নারী বিদ্বেষী প্রচারণা দমনে কঠোর ব্যবস্থা প্রয়োজন : শারমীন এ

5

জিয়া উদ্যানে স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জ

6

পাপের জন্ম, প্রতিশোধের প্রজ্বলন রোমহর্ষক এক গল্প আজ থেকে স্ট

7

দেশের বাজারে আসুসের এক্সপার্ট সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন

8

নীতিগত অগ্রাধিকার না থাকায় ২০৫০ সালের নবায়নযোগ্য জ্বালানির ল

9

খালেদা জিয়া আলোকবর্তিকা হয়ে দেশের মানুষের জন্য লড়েছেন : শ

10

হাদির জনপ্রিয়তাই সহ্য হয়নি, ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে :

11

লঞ্চ সংঘর্ষের ঘটনায় কুয়াশায় নৌপথে চলাচল বন্ধ করল নৌপরিবহন মন

12

অস্ট্রেলিয়ার সঙ্গে এফওসি বৈঠকে ভিসা ও কর্মসংস্থানের প্রস্তাব

13

দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন প্রেরণা: পররাষ্ট্র উপদেষ্টা-হাইকম

14

চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল : ডা. জ

15

হাদির মতো পরিণতি ঠেকাতে সরকারকে সতর্ক থাকার আহ্বান: আসিফ মাহ

16

জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে,

17

১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকায় অচল কর্মসূচি: ইসলামী

18

দেশের সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো খেলোয়াড়দের বড় মঞ্চ শুরু আজ

19

তারেক রহমানের অভ্যর্থনায় ঢাকার পূর্বাচল ৩০০ ফিটে উৎসবমুখর প

20