ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

৩০ বছর পরও জীবন্ত: লন্ডনে আইকনিক দৃশ্যের ব্রোঞ্জ ভাস্কর্য উন্মোচনে শাহরুখ-কাজল

বিনোদন ডেস্ক : প্রায় ৩০ বছর আগে মুক্তি পাওয়া বলিউডের সুপারহিট সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ এর স্মরণীয় মুহূর্ত উদযাপন করলেন শাহরুখ খান এবং কাজল। 

লন্ডনের লিসেস্টার স্কয়ারে সিনেমার আইকনিক দৃশ্যের ভঙ্গিমায় তৈরি ব্রোঞ্জের ভাস্কর্য উন্মোচন করেন এই দুই তারকা, আর এখনও যে সিনেমাটি মানুষের হৃদয়ে জীবন্ত, তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এই জনপ্রিয় তারকা জুটি। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলের দুই সন্তান, ছেলে যুগ ও মেয়ে নিসাও। ছবিতে দেখা যায়, মুষলধারে বৃষ্টির মধ্যে ছাতা হাতে কাজলের পাশে দাঁড়িয়ে শাহরুখ খান, দুজনকেই হাসিমুখে এবং উৎফুল্ল দেখাচ্ছে। 

তাদের পেছনেই উন্মোচিত ভাস্কর্যটি চোখে পড়ে। ব্রোঞ্জের তৈরি এই ভাস্কর্যটিতে কাজলের চরিত্র সিমরান এবং শাহরুখের চরিত্র রাজ-এর বিখ্যাত পোজটি ফুটিয়ে তোলা হয়েছে। কাজল সাংবাদিকদের বলেন, এটি অবিশ্বাস্য। 

ভাস্কর্যটির সামনে আমাদের সন্তানদের সঙ্গে থাকা যেন পুরনো ইতিহাসকে নতুন করে জীবন্ত করার মতো। ৩০ বছর পরও ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ যে ভালোবাসা পাচ্ছে, তা সত্যিই আশ্চর্যজনক।     

শাহরুখ খান বলেন, সিনেমাটি আমরা বিশুদ্ধ হৃদয় দিয়ে করেছি। ভালোবাসার গল্প বলেছি, যা সব বাধা পার করতে পারে। হয়তো এজন্যই ৩০ বছর পরও এটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কাজল ও আমি এই ভালোবাসা দেখে সত্যিই আনন্দিত।    

এদিকে, ভাস্কর্যটি উন্মোচনের সময় একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, ছাতা হাতে কাজলের পাশে দাঁড়িয়ে আছেন শাহরুখ, কাজল তখন ছেলে ও মেয়েকে ডেকে আনার চেষ্টা করেন। 

ক্যামেরার সামনে নিসা হাসিমুখে পোজ দেয়, আর যুগকে দেখা যায় খানিকটা লাজুক ভঙ্গিতে। এই মুহূর্তটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং ভক্তরা তাদের উদ্দীপনা প্রকাশ করতে থাকেন। 

একজন ভক্ত লিখেছেন, যুগ আর শাহরুখকে একদম বাবা-ছেলের মতো লাগছে। অন্য একজন মন্তব্য করেছেন, ৩২ বছর পরও শাহরুখ-কাজলের আইকনিক জুটি এবং সন্তানদের সঙ্গে এই মুহূর্ত যেন এক সম্পূর্ণ গল্প তৈরি করেছে। 

দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে পরিচালনা করেছিলেন আদিত্য চোপড়া। এটি ১৯৯৫ সালে মুক্তি পায়। এখনও সিনেমাটি রোমান্টিক ক্লাসিক হিসেবে প্রজন্মের পর প্রজন্ম সিনেমাপ্রেমীদের কাছে সমাদৃত।  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ব্যাডমিন্টন কোচদের অলিম্পিক সলিডারিটি কোর্স সমাপ্ত

1

পরিবেশকে প্রভাবমুক্ত রেখে টেকসই যোগাযোগ ব্যবস্থার পথে আহ্বান

2

রাজশাহীর ছয় আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

3

শুক্রবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, বজ্রসহ

4

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূ

5

জুলাই গণহত্যা মামলা: শেখ হাসিনার রায় সরাসরি দেখবে গোটা বিশ্ব

6

ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে বৃহৎ জোট গঠনের উদ্যোগ নিচ্ছে বি

7

আরও আট দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করছে নির্বা

8

শীতের ঝলক: ঢাকায় সকাল থেকে তাপমাত্রা নেমে ১৯ ডিগ্রি

9

রাজনৈতিক বিভাজন নয়, ঐক্যের বাংলাদেশ গড়বে জামায়াত: মুজিবুর রহ

10

এশিয়ান যুব গেমসে তিন ডিসিপ্লিনে পদক প্রত্যাশা করছে বাংলাদেশ

11

সরকারি অচলাবস্থায় যুক্তরাষ্ট্রে একদিনে ৫ হাজারের বেশি ফ্লাইট

12

পাঁচটি ইসলামী ব্যাংক একীভূতকরণের ক্ষতির গুজব ভিত্তিহীন: অর্থ

13

স্পর্শকাতর এলাকায় বডি ক্যামেরা, সংখ্যা কমবে: অর্থ উপদেষ্টা

14

রাজশাহীতে এনসিপির মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা

15

রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে আইডিইবি’র ৫৫ বছর পূর্তি ও গণপ্রকৌশ

16

মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, মুহূর্তে ঝরে গেল ২৩

17

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন শেষে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জ

18

হংকং আবাসিক কমপ্লেক্সে আগুনে ধ্বংস: ৯৪ জনের মৃত্যু, ৭৬ আহত

19

শহীদ হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান ইনকিলাব

20