ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট ‘কাভা কাপ’ শুরু বুধবার

ক্রীড়া প্রতিবেদক :  ঢাকায় বসছে ‌সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট কাভা কাপ। ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হবে ছয় জাতির এ টুর্নামেন্ট। এর মধ্য দিয়ে হারানো গৌরব আবারও ফিরে পাওয়ার প্রত্যাশা করছেন দেশের ভলিবল ফেডারেশন কর্তা-ব্যক্তিরা।

সোমবার (২০ অক্টোবর) আসরের ট্রফি উন্মোচন করা হয়। একই সাথে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক এবং কোচও উপস্থিত ছিলেন।

প্রতিযোগীতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়া মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, তুর্কমেনিস্তান এবং আফগানিস্তান অংশ নিচ্ছে। টুর্নামেন্টে শক্তিশালী দল থাকলেও নিজেদের হারানো গৌরব ফিরিয়ে আনার পাশাপাশি বৈশ্বিক র‌্যাংকিংয়ে জায়গা ফিরে পাওয়া লক্ষ্য বাংলাদেশের।

২০১৬ সালে বাংলাদেশ এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া ২০২২ সালে অনূর্ধ্ব-২৩ বিভাগেও শিরোপা জিতেছিল বাংলাদেশ। তবে দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়াজ্ঞনে আলোচনার বাইরে ভলিবল।

আন্তর্জাতিক ভলিবলের বর্তমান র‌্যাংকিংয়ে রয়েছে ১০১টি দেশ। তবে ২০২৩ সালের পর কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ না নেওয়ায় সেই তালিকায় নেই বাংলাদেশ। তবে ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ জানান, আসন্ন এই টুর্নামেন্টে ভালো খেলে আবারও র‌্যাংকিংয়ে ফেরবে বাংলাদেশ।

২০২৬ সালের জানুয়ারিতে এসএ গেমস হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে ফেডারেশন জাপান থেকে কোচ এনেছে। কোচ রায়ান মাসাজে দি’র কাছে এক মাসের প্রস্তুতিতে এবার আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতেক নামছে বাংলাদেশ। তবে দল নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের এ কোচ।

কোচ রায়ান ম্যাসাজে দি বলেন, আমরা এক মাস আগে প্রস্তুতি শুরু করেছি। দলে সিনিয়র খেলোয়াড় আছে। অনেকে আবার জুনিয়র-যাদের আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। তবে কোনো কিছুকেই আমি অজুহাত হিসেবে দেখবো না। জানি শিরোপা জেতা কঠিন। তবে আমরা চেষ্টা করবো।        

জাপানি এ কোচ আরও বলেন, কেউ নিশ্চিত করে বলতে পারবে না যে, তারাই শিরোপা জিতবে। এখানে তুর্কমেনিস্তান ভালো দল। আমাদের প্রাথমিক লক্ষ্য ফাইনাল খেলা। আমরা ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে এগিয়ে যাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবারসহ দেশে ফেরার প্রত্যাশায় লন্ডনে গেলেন জুবাইদা রহমান

1

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪.৪ শতাংশ

2

ওসমান হাদীর হত্যার মূল অভিযুক্ত ফয়সাল ভারতে পালিয়েছে : ডিএমপ

3

৭ নভেম্বরের বিপ্লবে জিয়াউর রহমানই ছিলেন ঐক্যের প্রতীক: মির্জ

4

বনানীতে ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

5

রাজশাহী-২: বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু মনোনয়নপত্র সং

6

দেশের সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো খেলোয়াড়দের বড় মঞ্চ শুরু আজ

7

মায়ের পাশে কুরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

8

গণফোরাম জুলাই সনদে স্বাক্ষর করল, জাতীয় ঐক্যমতের পথে আরেক ধাপ

9

তারেক রহমানের আগমন ঘিরে ঢাকায় নিরাপত্তার চাদরে মোড়া বিমানবন্

10

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

11

তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১০.৭ ডিগ্রি: শীতে বিপর্যস্ত উত্তরে

12

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মনোনয়নপত্র দা

13

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড পেলেন আসিকুর রহমান নাদিম

14

এবারের নির্বাচন-গণভোট বিশাল কর্মযজ্ঞ, পুরো প্যাকেজ দেখেই ভোট

15

সংসদ নির্বাচনে পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছ

16

মব কালচার প্রতিহত করলে ক্যাম্পাস অস্থিতিশীল হতো: রাকিবুল ইসল

17

জনগণের ভবিষ্যৎ সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ সর্বজনীন পেনশন স

18

চীনের আধিপত্য ভাঙতে যুক্তরাষ্ট্র-জাপানের ঐতিহাসিক বিরল খনিজ

19

হাইকোর্টে জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

20