ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার স্মৃতি রোমন্থনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

ক্রীড়া প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়, এই নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিসিবি ও বাফুফে আজকের সব ম্যাচ স্থগিত করেছে। 

পরবর্তীতে  মঙ্গলবার বিকেলে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এসে খালেদা জিয়ার স্মৃতি রোমন্থন করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম, তখন আমাদের কয়েকটা সংবর্ধনা দেওয়া হয়েছিল। 

যার একটা অংশ হিসেবে তৎকালীন বিএনপি একটা সংবর্ধনা দিয়েছিল মিন্টু রোডে। আমি তখন সহ-অধিনায়ক ছিলাম। ডায়াসে উঠে বক্তৃতা দেওয়ার এক পর্যায়ে একটা ভুল বক্তব্য দিয়েছিলাম, তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, আমি বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী। বলার পর পুরো স্টেজ চুপ হয়ে ছিল। 

আমি সঙ্গে সঙ্গে নিজের ভুল স্বীকার করে বলেছিলাম প্রাক্তন প্রধানমন্ত্রী। আইসিসি ট্রফির যতগুলো অনুষ্ঠান ছিল, ওটাই ছিল আমার শেষ অনুষ্ঠান। খালেদা জিয়ার কাছ থেকে জীবনের সবচেয়ে বড় পুরস্কার পাওয়ার কথা উল্লেখ করে বুলবুল বলেন, ক্রিকেটে সার্কের যেসব ইভেন্ট হত, সেখানে আমরা ভালো খেললে তিনি আমাদের অফিসে দাওয়াত দিতেন। 

জীবনের সবচেয়ে বড় যে পুরস্কার, রাষ্ট্রীয় পুরস্কার, সেটা আমার গলায় তিনি পরিয়ে দিয়েছিলেন। আমরা সকলেই তার বিদায়ে শোকাহত। আল্লাহ তার আত্মাকে শান্তি দিক, তাকে বেহেশত নসিব করুক। তার পরিবার-পরিজনকে এই শোক বহনের ক্ষমতা দেন।  

সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনের স্মৃতি উল্লেখ করে বিসিবি সভাপতি জানান, ব্যক্তিগতভাবে দু’বার কথা হয়েছে। একবার যখন মেডেল পেয়েছিলাম। তখন আমাকে অভিন্দন জানিয়েছিলেন। আরেকবার আইসিসি ট্রফির ওই সংবর্ধনার পর আমাদের ডিনারে নিয়ে যাওয়া হয়, সেখানে খেলাধুলা নিয়ে কথা হয়েছিল।  

দেশের ক্রীড়াঙ্গনে জাতীয় এই নেতার ক্রীড়াবান্ধব মানসিকতা নিয়ে বুলবুল বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট আজকে এখানে দাঁড়িয়ে থাকার কারণ সবসময় সব সরকারই সমর্থন করেছিল।

সেই সময়টার (খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন) কথা বেশি মনে পড়ছে, ২০০৪ সালে বাংলাদেশ একটা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করেছিল।  তখন বেশকিছু ভেন্যু তৈরি হয়েছিল। এর মধ্যে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামও একটা। 

আমি তখন খেলোয়াড় ছিলাম, যতটুকু জানতাম খেলোয়াড় হিসেবে যতটুকু সুযোগ-সুবিধা পাওয়ার ছিল, তার সময়ে পেয়েছিলাম।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বিপিএল শুরু, দুবাই থেকে সাড়ে ৩০ লাখ টাকার ট্রফি পথে

1

জুলাই সনদ বাস্তবায়নে স্পষ্টতা আসছে দুই-তিন দিনের মধ্যে: ড. আ

2

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থান প্যাট্রোলিং ও কেপিআই নিরাপত্তা

3

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি হামলা, প্রাণ হারাল ৯ জন

4

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের অভিযোগ গঠ

5

চট্টগ্রামে আজ লড়াই: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়

6

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভুটানের প্রধা

7

দেশের স্বার্থের বিরোধিতা করে বন্দর পরিচালনার সুযোগ দেওয়া হবে

8

শিবির সভাপতি: খুনি হাসিনার একবার ফাঁসি যথেষ্ট নয়, গণহত্যার

9

রাজশাহী বিভাগে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

10

অতীশ দীপঙ্করের নামে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠ

11

শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা যাত্রী ছাড়া সকলের প্রবেশ নিষিদ

12

ইসলামী ছাত্রশিবির এখন ছাত্রসমাজের অভিভাবক : জামায়াতের আমির

13

অন্যায়-দুর্নীতি-বৈষম্য মোকাবিলায় তরুণদের শপথ : শারমীন এস মু

14

দুর্নীতি রোধে রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে বড় শক্তি: অর্থ উপদে

15

রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে প্রতিষ্ঠিত হচ্ছে ‘সেন

16

কলকাতায় এক ফ্রেমে বন্দি মেসি ও শাহরুখ, উন্মোচিত বিশ্বের সবচ

17

চট্টগ্রামে ৪১% ট্যারিফ বৃদ্ধি, ব্যবসায়ীদের ভরসা এখন মোংলা বন

18

জাতিসংঘের মানবাধিকার প্রধান হুমা খানের সঙ্গে জামায়াত আমিরের

19

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত

20