ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

টিকটকের সঙ্গে এক বছরের চুক্তি করল বাফুফে

ক্রীড়া প্রতিবেদক : অফিশিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার হিসেবে জনপ্রিয় শর্ট-ফর্ম ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী এক বছরের জন্য টিকটকের সঙ্গে চুক্তি করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাফুফে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাফুফের ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।এটি ফুটবলের সঙ্গে সমর্থকদের সম্পৃক্ততা আরো বৃদ্ধি করবে এবং কনটেন্ট ক্রিয়েটরদের জাতীয় ফুটবল ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত করবে বলে আশা প্রকাশ করেছে বাফুফে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে লিখেছে, বাংলাদেশে ফুটবল বরাবরই জনপ্রিয় ও আবেগঘন খেলাগুলোর একটি। পুরুষ, নারী ও যুব ফুটবলে আগ্রহ ক্রমেই বাড়ছে। তরুণ প্রজন্ম যখন মোবাইল ভিত্তিক শর্ট ভিডিও কনটেন্টের মাধ্যমে খেলাধুলা উপভোগ করছে, তখন এই পার্টনারশীপের মাধ্যমে বাফুফে আরো বেশি দর্শকদের কাছে পৌঁছাতে পারবে। 

আগামী ১২ মাস টিকটক বাফুফের প্রধান ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এতে ম্যাচের হাইলাইটস, খেলোয়াড়দের গল্প, অনুশীলনের মুহূর্ত, সমর্থকদের প্রতিক্রিয়া এবং বাফুফের বিভিন্ন কার্যক্রমের এক্সক্লুসিভ কনটেন্ট প্রকাশ করা হবে। 

বছরব্যাপী একটি ‘অলওয়েজ-অন’ কনটেন্ট কৌশলের মাধ্যমে এই পার্টনারশীপ বাস্তবায়িত হবে, যেখানে থাকবে কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে হ্যাশট্যাগ চ্যালেঞ্জ এবং গুরুত্বপূর্ণ ম্যাচ-ডে অ্যাক্টিভেশন, যা পুরো মৌসুমজুড়ে দর্শকসংখ্যা ও অংশগ্রহণ বাড়াবে।

বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, এই চুক্তি বাংলাদেশের ফুটবলের সঙ্গে সমর্থকদের মেলবন্ধন ঘটাতে আমাদের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবে। টিকটক আমাদেরকে ৯০ মিনিটের খেলার বাইরেও সমর্থকদের সঙ্গে আবেগ ও রোমাঞ্চের গল্প বলার সুযোগ করে দিচ্ছে। এটি দেশের ফুটবল সংস্কৃতি ও সম্পৃক্ততা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, ঢাকায় নিজেই লড়বেন না

1

২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ ও সৌদি আরব

2

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু ভয়াবহ, ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ২৬৩

3

ডিএমপি কমিশনারের ভিডিও বিকৃত করে বিভ্রান্তিকর রিল, সতর্ক থাক

4

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

5

মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের উপস্থিতিতে খালেদা জিয়ার

6

মিডিয়ায় জুলাই যোদ্ধাদের আগমন ঘটলে গুণগত পরিবর্তন আসবে: তথ্য

7

খালেদা জিয়া ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম: প্রধান

8

নিয়মিত সময়সীমার মধ্যে জমা হবে বেতন কমিশনের প্রতিবেদন

9

সরকারি কর্মচারীদের জন্য সুখবর: জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর নত

10

চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল : ডা. জ

11

পাঁচ বছরের পরে মিয়ানমারে শুরু হলো জাতীয় পার্লামেন্ট নির্বাচন

12

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

13

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আইএফএডি প্র

14

হাদি হত্যার দ্রুত বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে ঢাকায় খেলাফত

15

পদোন্নতি পেলেন পুলিশের ২৭৩ উপ-পরিদর্শক

16

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

17

জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিয়োজিত আনসার সদস্যরা: স্বরাষ্ট্র উ

18

চীনের বিরল খনিজ আধিপত্য ভাঙতে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার ঐতিহ

19

সংখ্যালঘুদের সাংস্কৃতিক বিকাশে পৃথক একাডেমি প্রতিষ্ঠা করবে ব

20