ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

গ্যাস চুরি রোধে দেশজুড়ে পেট্রোবাংলার কঠোর অভিযান

ওশান নিউজ প্রতিবেদক : জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে পেট্রোবাংলার ভিজিল্যান্স টীম-৩ এবং আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ, নারায়ণগঞ্জে গতকাল গ্যাস চুরিরোধে অভিযান পরিচালনা করা হয়।জোবিঅ-বন্দর ও মেঘনাঘাট এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ও ব্যবহারের বিরুদ্ধে বিশেষ তদারকি অভিযানে মোট তিনটি স্পট পরিদর্শন করা হয়, যার মধ্যে একটি অবৈধ বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অভিযানে মেঘনাঘাটে অবস্থিত এভারেস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লি. এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকায় গ্যাস ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। বাইপাস বা অবৈধ ব্যবহারের সম্ভাবনা নিশ্চিত করতে আরএমএস (RMS) ও হাউজ লাইন পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। অধিকতর নিরাপত্তার স্বার্থে আরএমএস-এর মিটার এবং ইনলেট ভাল্ভে মোট চারটি নিরাপত্তা সিল স্থাপন করা হয়। 
অভিযানের তৃতীয় স্পট আন্দিরপাড় (বন্দর) এলাকার একটি অবৈধ বাণিজ্যিক চুন ফ্যাক্টরিতে ৬০০০ ঘনফুট বা ঘণ্টা লোড বিশিষ্ট তিনটি ভাট্টিতে অবৈধভাবে স্থাপিত বিতরণ লাইনের সংযোগ উৎসে ‘কিলিং’ করা হয়েছে। অবৈধ ব্যবহারের আলামত হিসেবে চুনের তিনটি ভাট্টিই ভেঙে দেওয়া হয়েছে। অভিযানকালে আনুমানিক ৮০ ফুট পাইপলাইন অপসারণ করা হয়।
গ্যাস চুরি রোধে এবং বিতরণ নেটওয়ার্কের শৃঙ্খলা নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে তিনদিনব্যাপী কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে

1

মেরুল বাড্ডা ও শাহজাদপুরে ভিক্টর পরিবহনের দুই বাসে আগুন

2

দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমে প্রার্থিতা বাতিল হবে: নাহিদ

3

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

4

শেখ হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

5

মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের উপস্থিতিতে খালেদা জিয়ার

6

দেশের প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত, গণতন্ত্রে ফেরার এখনই সুযোগ

7

বিজয় দিবস ও ১৮ বছর পূর্তি উপলক্ষে শনিআখড়ায় ফ্রি মেডিকেল ক্যা

8

জাতীয় সংসদ নির্বাচনের পরই হবে বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা

9

জাতীয় পরিচয়পত্রের জন্য বায়োমেট্রিক দিলেন তারেক রহমান

10

সুপ্রিম কোর্টে ২১ স্থায়ী বিচারপতির শপথ পাঠ করালেন প্রধান বিচ

11

অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

12

দেশের সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো খেলোয়াড়দের বড় মঞ্চ শুরু আজ

13

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার, কার্যকর ১ নভেম্বর

14

রাজশাহীতে ডিবির অভিযানে ৫ জুয়াড়ি আটক, উদ্ধার জুয়ার সরঞ্জামাদ

15

এএফসি এশিয়ান কোয়ালিফায়ারে বাংলাদেশ বনাম হংকং ম্যাচের টাইট

16

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ করে

17

ট্রাম্পের ঘোষণা: ১৯ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে গ্রিন

18

ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন, সরাসরি এভারকেয়ার হাসপাতাল

19

রাজশাহীতে জজপুত্র হত্যায় বিচারকদের দেশজুড়ে কালো ব্যাজ ধারণ

20