ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনের দিনেই গণভোট সরকারের সিদ্ধান্ত মেনে নিল জামায়াত নেতৃত্বাধীন জোট

ওশান নিউজ প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সরকারি সিদ্ধান্ত মেনে নিয়েছে পাঁচ দফা দাবিতে আন্দোলনে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন আটটি রাজনৈতিক দল।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবী জানিয়েছিলাম। তবে সরকার জানিয়েছে, আলাদা করে গণভোট আয়োজন করা সম্ভব নয়। ফলে নির্বাচনের দিনই গণভোট নেওয়া হবে।

তিনি আরও বলেন, বৃহত্তর জাতীয় স্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত মেনে নিয়েছি। এখন আমাদের লক্ষ্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জয় নিশ্চিত করা।

৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ড. কাদের বলেন, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থন নিশ্চিত করতে ডিসেম্বরজুড়ে প্রচার কার্যক্রম চালাবে জোটের আটটি দল। এ লক্ষ্যে লিফলেট বিতরণ, সমাবেশ, গণসংযোগ ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে।

তিনি আরও জানান, গণভোটের সিদ্ধান্ত মেনে নেওয়া হলেও মূল দাবিগুলো প্রত্যাহার করা হয়নি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ, ফ্যাসিস্ট অপরাধীদের বিচার এবং পতিত ফ্যাসিস্টের সহযোগী রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি বহাল থাকবে।

খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ইতোমধ্যে বিভাগীয় সমাবেশগুলোতে পাওয়া মানুষের সাড়া তাদের দাবির প্রতি জনসমর্থনের প্রমাণ দিয়েছে। এতে সমর্থক ও কর্মীদের মনোবল আরও দৃঢ় হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী মহাসচিব ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ড. হামিদুর রহমান আজাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।            

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নভেম্বরে ওমরা শেষে দেশে ফিরছেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার

1

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে: স্বরাষ্

2

ওশান ব্লু প্রোপার্টি লিমিটেড এর প্রথম উমরাহ কাফেলার পবিত্র য

3

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধাঞ্জ

4

তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপে ফাইনালে বাংলাদেশ, ইতিহাসে

5

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১,৯৮৮ কোটি টাকা

6

সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, শুরু ময়নাতদন্ত

7

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে ইসলামী ছাত্রশিবি

8

আরও আট দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করছে নির্বা

9

চীনের বিরল খনিজ আধিপত্য ভাঙতে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার ঐতিহ

10

লড়াইয়ের সঙ্গে ধবলধোলাই, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয়ের কী

11

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ছাড়া শান্তি সম্ভব নয় : সুপ

12

সরকার রাষ্ট্র সংস্কারে দৃঢ় প্রতিজ্ঞা, জুলাই সনদে ভিত্তি: আদি

13

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ভারতের প্রধানমন্ত্রী ন

14

জামায়াতই স্বাধীনতার স্বপক্ষ শক্তি : এটিএম আজহারুল ইসলাম

15

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

16

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

17

জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ডের ৬৫তম সভায় টেকসই উন্নয়নে

18

ট্রাম্পের ঘোষণা: ১৯ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে গ্রিন

19

মালদ্বীপে বোল্ড লুকে মিম, নেটিজেনদের কমেন্টে উষ্ণতার ঝড়

20