ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

১৫ বছরের জটিলতা কাটাতে ১৫ মাস যথেষ্ট নয় : ধর্ম উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের ১৫ মাসে আমার যথেষ্ট সাফল্য আছে। 

আর যেগুলো আমি করতে পারি নাই সেগুলো আমার ব্যর্থতা। এটা আমার করার কিছু ছিল না। কারণ ১৫ বছরের জটিলতা কাটাতে ১৫ মাস যথেষ্ট নয়। 

তবে আমি আপ্রাণ চেষ্টা করেছি। একটা ট্রান্সপারেন্ট গভর্মেন্ট প্রশাসন স্থাপন করতে সক্ষম হয়েছি।

৩১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের জালাসী এলাকায় পঞ্চগড় দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদ্রাসা মাঠে পঞ্চগড় জেলার সব তৌহিদী জনতার উদ্যোগে আজিমুশানে রিসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের সরকারের ১৫ মাসে আমরা বেশ কিছু পরিবর্তন এনেছি। হজ ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছি। 

মডেল মসজিদগুলো নির্মাণে যেখানে দুর্নীতি হয়েছে এগুলোর জন্য আমরা পাওয়ার ফুল কমিটি গঠন করেছি। উনারা আমাদের অতিসত্বর রিপোর্ট দেবেন। 

ইসলামিক ফাউন্ডেশনের বেশ কিছু অনিয়ম ছিল। আমরা একজন সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিলাম। 

গতকাল ওই রিপোর্ট দেওয়া হয়েছে এবং সেই রিপোর্ট অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, হজের টাকা ফেরত দিয়েছি ৩৬ কোটি। যেগুলো এজেন্সির টাকা সৌদি আরবে ছিল। আমি চেষ্টা করেছি একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে।

তার মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

অনুষ্ঠানে সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে- জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসেন, ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল হাই ক্বারি মুহাম্মদ আব্দুল্ল্যাহ, সৈয়দ সুলতান মাহমুদ ও হাফেজ মীর মুর্শেদ তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রামে পাকিস্তানি নৌজাহাজ পিএনএস

1

ডাকসু ভিপির ঘোষণা: শাহবাগ মোড় এখন শহীদ ওসমান হাদি চত্বর

2

টেকসই কৃষির লক্ষ্যে দীর্ঘমেয়াদি রূপরেখা প্রণয়ন করছে সরকার: ক

3

আমলারা বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারছেন না: হাসনাত আব্দুল্ল

4

জিয়াউদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করল ইউট্

5

অসুস্থ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন ড. মুহাম্মদ ইউনূস

6

বগুড়ার ঐতিহ্যবাহী মধুবন সিনেপ্লেক্স এখন কমিউনিটি সেন্টার

7

মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের উপস্থিতিতে খালেদা জিয়ার

8

রাষ্ট্র পেয়েছে ন্যায়বিচার রায় যুগান্তকারী: অ্যাটর্নি জেনার

9

চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল : ডা. জ

10

সাভারের বাইপাইলে রিখটার স্কেলে ৩.৩ মাত্রার মৃদু ভূমিকম্প

11

একই দিনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি সম্

12

দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার ফিরে পাচ্ছে: আব্দুল আউয়াল মিন্টু

13

রাজউকের প্লট দুর্নীতি: শেখ রেহানা ৭ বছর, ব্রিটিশ এমপি টিউলিপ

14

বিএনপি–জমিয়তের নির্বাচনী সমঝোতা, ৪ আসনে প্রার্থী ছাড়

15

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: নজরুল ইসলাম খান

16

জলবায়ু চ্যালেঞ্জকে অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে সক্ষম বাংলাদেশ

17

লড়াইয়ের সঙ্গে ধবলধোলাই, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয়ের কী

18

ইসরায়েলি পার্লামেন্টের সিদ্ধান্ত: পশ্চিম তীরে সার্বভৌমত্ব প

19

নিয়মিত সময়সীমার মধ্যে জমা হবে বেতন কমিশনের প্রতিবেদন

20