ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

ব্যারিকেড ভাঙল শিক্ষকরা, শাহবাগে অবরোধে উত্তাল ঢাকা

ওশান নিউজ  প্রতিবেদক :  রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টাইয় তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। শিক্ষকদের অবস্থান কর্মসূচির কারণে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুপুর দেড়টার পর শাহবাগ অবরোধের উদ্দেশে পদযাত্রা শুরু করেন। মিছিল নিয়ে শাহবাগের কাছাকাছি এলে পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে দেয়। তবে পুলিশের ব্যারিকেড ঠেলে শিক্ষকরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন।
ব্যারিকেড ঠেলে শিক্ষকদের অনেকেই শাহবাগ মোড়ে গিয়ে বসে পড়েন। কেউ কেউ রাস্তাতেই শুয়ে পড়েন। বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া দেওয়ার দাবি জানিয়ে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন এ শিক্ষকরা। গত ১২ অক্টোবর তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ দুপুর ১২টা নাগাদ শাহবাগ মোড় অবরোধ করার কথা ছিল। তবে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লার অনুরোধে কিছুক্ষণ অপেক্ষা করলেও এবার তারা শাহবাগ অবরোধ করলেন। এমিপওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি গতকাল রাত ৯টায় তাকে কল করেছেন। শিক্ষকদেরকে স্লট আকারে বাড়ি ভাড়া দেওয়ার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ শুরুতে ৫ শতাংশ, ৬ মাস পর আরও ৫ শতাংশ; এভাবে। তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, আমি বলেছি, আন্দোলন যে পর্যায়ে গেছে, ১ শতাংশ কম হলেও শিক্ষকরা মানবেন না।                    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা রায়কে ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: স্বর

1

বাংলাদেশ–চীন বন্ধুত্বের প্রতীক মুক্তারপুর সেতুর ব্যাপক সংস্ক

2

১৭ বছরের অপেক্ষার পর মিরপুরে ৬০ ফিট সংযোগ সড়ক উদ্বোধন

3

বিতর্কিত কর্মকর্তা নয়, স্বচ্ছ নির্বাচন চাই: ড. মঈন খান

4

বিএনপি নেতৃত্বের সিদ্ধান্তে ফিরলেন বহিষ্কৃত ৭ নেতা

5

গুজব-অপতথ্য রোধে গণমাধ্যমের শক্ত অবস্থান জরুরি: তথ্য উপদেষ্ট

6

রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে আইডিইবি’র ৫৫ বছর পূর্তি ও গণপ্রকৌশ

7

হাদির মতো পরিণতি ঠেকাতে সরকারকে সতর্ক থাকার আহ্বান: আসিফ মাহ

8

জুলাই সনদ প্রধান উপদেষ্টার কাছ থেকে গ্রহণ করতেই চাই: হাসনাত

9

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

10

টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্

11

নির্বাচন সময়মতো নাও হতে পারে, তবে জুলাই সনদ আবশ্যক: তাহের

12

বিশ্বের প্রথম নতুন বছর উদযাপন: কিরিবাতির কিরিতিমাতি ২০২৬ স্ব

13

প্রধান উপদেষ্টার হাতে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশপত্র

14

কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, আগুন নির্বাপণে কাজ

15

জমকালো আয়োজনে ঢাকায় শুরু ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর

16

শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে যা যা প্রয়োজন, সবই

17

সেবা ও দক্ষতার স্বীকৃতি ৮০ পুলিশ কর্মকর্তা সহকারী পুলিশ সুপা

18

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ: টিকে থাকার বড় চ্যালেঞ্জ

19

ডিসেম্বরে চূড়ান্ত হবে সার ব্যবস্থাপনা নীতিমালা: কৃষি উপদেষ্ট

20