ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। 

তিনি বলেছেন, এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। আজ ১৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারি প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে, গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে

গণভোটে যে চার প্রশ্ন থাকবে : ক. নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।

খ. আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ পক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।

গ. সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সংসদের রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।

ঘ. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও আট দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করছে নির্বা

1

দেশের সব সংস্কারই আইনের সূত্র মেনে হয়েছে: আইন উপদেষ্টা

2

রাজকীয় ব্রাইডাল লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস

3

ইন্দোনেশিয়ার মানাদোয় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬

4

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

5

এক্সক্লুসিভ ক্যাশব্যাক অফারে পাঠাও-এ এখন সিএনজি রাইড

6

নিজের জন্মদিনে আবেগঘন মুহূর্ত শেয়ার করলেন পরীমণি

7

কোরিয়াগামী ২১ হাজার ভুক্তভোগীর ইপিএস সংস্কারসহ ৮ দফা দাবি

8

সরকারের দেওয়া গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর

9

‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে ঐকমত্য কমিশন প্রতারণা করেছে: মির্জ

10

রাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

11

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দরে ভিড় না করার

12

৩ দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ জ্বালানি সম্মেলন শুরু ৬ ডিসেম্বর

13

ওশান ব্লু প্রোপার্টির এমডি নূরানী খাতুনের পিতা দরবেশ শেখ আর

14

বিজয় দিবস স্কুল কাবাডিতে ধামরাইয়ের দাপট, বালক-বালিকা উভয় বিভ

15

সৌদি আরবের বিনিয়োগ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা

16

ভোরে ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে মানুষ

17

স্পর্শকাতর এলাকায় বডি ক্যামেরা, সংখ্যা কমবে: অর্থ উপদেষ্টা

18

নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে ছাড় নয়, পুলিশের বিরুদ্ধে ব্যবস

19

প্রবেশ ফি বাড়ায় চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহনের চলাচল বন্ধ

20