ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাতি চিরকাল স্মরণ করবে খালেদা জিয়ার অবদান: প্রধান উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : দেশ ও জাতির জন্য অবদানের কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জাতি চিরকাল স্মরণ করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। জানাজাসহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। 

প্রধান উপদেষ্টা বলেন, আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় স্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। 

তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী-সমর্থকের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন। 

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে।

দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে জানিয়ে ড. ইউনূস বলেন, তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান, দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হওয়ার নয়।

তিনি আরও বলেন, এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। 

একইসঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এই সময়ে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি।

প্রধান উপদেষ্টা বলেন, আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত। আমি আশা করছি, শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজাসহ সব আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ধৈর্য, শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দিন।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

1

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর ১৭ অক্টোবর

2

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান: নিহতের সংখ্যা বেড়ে ২০

3

ঐতিহাসিক মুহূর্ত: আগামীকাল স্বাক্ষর হতে যাচ্ছে জাতীয় জুলাই স

4

বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত

5

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

6

রাজশাহীর ছয় আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

7

নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে টহল ও চেকপোস্ট জোরদারের নি

8

এবারের নির্বাচন-গণভোট বিশাল কর্মযজ্ঞ, পুরো প্যাকেজ দেখেই ভোট

9

দেশে বৈদ্যুতিক যানের প্রসারে গ্রামীণফোন–গ্লাফিটের যৌথ উদ্যোগ

10

সরকার কিনছে এক লাখ টন সেদ্ধ ও আতপ চাল, খাদ্য মজুত বাড়ানোর উ

11

একজন ভালো সবাই খারাপ এই ভাবনা গণতন্ত্রের জন্য বিপজ্জনক: তারে

12

লন্ডন থেকে সিলেটে পৌঁছালেন তারেক রহমান

13

ট্রাম্পের ঘোষণা: ১৯ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে গ্রিন

14

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা

15

খালেদা জিয়া আলোকবর্তিকা হয়ে দেশের মানুষের জন্য লড়েছেন : শ

16

সুদানের আবেইতে সন্ত্রাসী হামলা: হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদ

17

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে কা

18

১৫ বছরের জটিলতা কাটাতে ১৫ মাস যথেষ্ট নয় : ধর্ম উপদেষ্টা

19

নির্বাচনে পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ ও দায়িত্বশীল: আইজিপি

20