ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাকার্তায় সাত তলা ভবনে আগুন: ২০ জনের মৃত্যু, উদ্ধার অভিযান চলছে

ওশান নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাত তলা ভবনে আগুন লেগেছে। আজ ৯ ডিসেম্বর মঙ্গলবার ভবনটিতে অগ্নিকাণ্ডের ফলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২০ জন। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।  

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ভবনের ভেতরে আরও সম্ভাব্য হতাহতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুসাতিও পুরনোমো কনড্রো। 

তিনি আরও জানান, দুপুরের দিকে প্রথম তলায় আগুনের সূত্রপাত হয় এবং পরে তা উপরের তলায় ছড়িয়ে পড়ে। কিছু কর্মচারী সে সময় ভবনে দুপুরের খাবার খাচ্ছিলেন এবং অন্যরা অফিস থেকে বেরিয়ে এসেছিলেন।    

কনড্রো বলেন, মঙ্গলবার বিকেল পর্যন্ত মৃতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে। আমরা এখনও ক্ষতিগ্রস্তদের সরিয়ে নেয়ার দিকে মনোনিবেশ করছি। ভবনটি টেরা ড্রোন ইন্দোনেশিয়ার অফিস, যেটি খনি থেকে কৃষি খাতে বিমান জরিপ কার্যক্রমের জন্য ড্রোন সরবরাহ করে থাকে বলে জানা গেছে।

কম্পাস টিভির সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে যে কয়েক ডজন অগ্নিনির্বাপক কর্মী ভবনের ভেতরে থাকা লোকদের সরিয়ে নেয়ার চেষ্টা করছেন এবং কেউ কেউ ভবন থেকে মৃতদেহের ব্যাগ বহন করছেন। পোর্টেবল সিঁড়ি ব্যবহার করে ভবনের উঁচু তলা থেকে পালাতেও দেখা গেছে কিছু কর্মীকে।            

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থয় মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডে ন্যায়বিচার প্

1

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দ

2

বিমানবন্দরে আগুনে ঔষধ শিল্পে ৪ হাজার কোটি টাকার সম্ভাব্য ক্ষ

3

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূ

4

১৫ বছরের জটিলতা কাটাতে ১৫ মাস যথেষ্ট নয় : ধর্ম উপদেষ্টা

5

নির্বাচন এলে তসবিহ হাতে ঘুরে বেড়ানোরাই ধর্মকে ব্যবহার করে: জ

6

বিজয়ের মাসে ঢাকা-১৩-এ এনসিপির ব্যতিক্রমী বিজয় রিকশা র‍্যালি

7

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা

8

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার বৈধ ঘোষণা, আপিল বিভাগে হাইকোর্ট

9

পুলিশ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি-এমপিও দাবিতে

10

জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে,

11

মেধাবীদের নেতৃত্বেই গড়বে আগামীর বাংলাদেশ : আমীর খসরু

12

উপদেষ্টা পরিষদের অনুমোদনে প্রকাশিত হলো ২০২৬ সালের সরকারি ছুট

13

জাতিসংঘের মানবাধিকার প্রধান হুমা খানের সঙ্গে জামায়াত আমিরের

14

ভুল তথ্য ও গুজব মোকাবিলায় আঞ্চলিক সম্মিলিত পদক্ষেপের আহ্বান

15

নারী বিশ্বকাপের ফাইনালে আজ শিরোপার লড়াইয়ে ভারত ও দক্ষিণ আফ্র

16

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে নতুন উন্মাদনা: শিরোপা লড়াইয়ে সিরা

17

মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চায়

18

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩২ বিলিয়ন ডলার ছাড়ালো

19

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে: স্বরাষ্

20