ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ওশান নিউজ প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ ৫ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়ায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত ধরেই আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে।
 
এ বিশ্ববিদ্যালয় নিয়ে তিনি যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন আজ বাস্তবায়নের অন্তিম মুহূর্তে তিনি অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন। আমরা তার সুস্থতা কামনা করছি, যাতে তিনি নতুন বাংলাদেশ ও আমাদের স্বপ্নের জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিনির্মাণে নেতৃত্ব দিতে পারেন। 

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমিন, রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার রাষ্ট্র সংস্কারে দৃঢ় প্রতিজ্ঞা, জুলাই সনদে ভিত্তি: আদি

1

নারী বিদ্বেষী প্রচারণা দমনে কঠোর ব্যবস্থা প্রয়োজন : শারমীন এ

2

ভিভো বাংলাদেশ উদযাপন করলো অষ্টম বার্ষিকী, দেশজুড়ে জমজমাট ক্য

3

আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ পে

4

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে প্রস্তুত থাকতে আধুনিক প্রশিক্ষণের

5

নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী ম

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

নবায়নযোগ্য জ্বালানির উৎস বাড়াতে জোর দিচ্ছে সরকার: বিদ্যুৎ উপ

8

শহীদ ১১ স্কাউট নতুন বাংলাদেশ নির্মাণের অনুপ্রেরণা: শিক্ষা উপ

9

আসছে থ্রি ইডিয়টস ২ : ফের পর্দায় আমির–কারিনা জুটি

10

ওসমান হাদির পরিবারকে দেখতে হাসপাতালে গেলেন ডা. জুবাইদা রহমান

11

নভেম্বরে ওমরা শেষে দেশে ফিরছেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার

12

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার

13

ঝিনাইদহে বেগম রোকেয়া দিবসে নারী উন্নয়নের জন্য ৬ অদম্য নারীকে

14

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাজশাহীতে বিএনপির দোয়া মাহফিল

15

দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমে প্রার্থিতা বাতিল হবে: নাহিদ

16

যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টার আজ দুপুর ২টার পর ব

17

পুলিশের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর

18

পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগে হাইকোর্টের রায়ের শুনানি শুরু

19

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভুটানের প্রধা

20