ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিকেএসপির ৩৯ বছরের গৌরব: ৫০ কিংবদন্তি খেলোয়াড়কে সম্মাননা প্রদান

ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ৩৯ বছরের গৌরবময় ইতিহাসে যারা নিজেদের মেধা, কঠোর পরিশ্রম ও সাফল্যের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রেখেছেন সেইসব ৫০ জন কিংবদন্তী খেলোয়াড়দের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও সম্মাননা প্রদানের লক্ষ্যে ১০ ডিসেম্বর বুধবার এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিকেএসপির অডিও-ভিজ্যুয়াল সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম। মহাপরিচালক বিকেএসপির ৫০ জন কিংবদন্তী খেলোয়াড়দের চিহ্নিত নাম ফলক উন্মোচন করতে পেরে আনন্দ প্রকাশ করেন। 

মহাপরিচালক তার বক্তব্যে তারকা খেলোয়াড়দের আলোকিত মানুষ হিসেবে অভিহিত করেন এবং তাদের কারনেই বিকেএসপি তথা দেশ আলোকিত হয়ে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত কিংবদন্তী খেলোয়াড়দের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিকেএসপি উত্তোরিয় পরিয়ে দেয়া হয়। অডিও ভিজ্যুয়ালের অনুষ্ঠান শেষে মহাপরিচালক সবাইকে সাথে নিয়ে র‍্যালিতে অংশ নেন এবং বিকেএসপির প্রশাসনিক ভবনের বিপরীত পার্শ্বে অবস্থিত লিজেন্ডদের নাম সম্বলিত একটি নাম ফলক উন্মোচন করেন। 

লিজেন্ডদের নামের তালিকা উন্মোচনের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রাণিত হবে এবং ক্রীড়াক্ষেত্রে আরও মনোনিবেশ করবে বলে মহাপরিচালক মনে করেন। 

অনুষ্ঠানে দেশের ক্রিকেট, ফুটবল, আর্চারি, শুটিং, অ্যাথলেটিক্স, হকি ও অন্যান্য ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী সাবেক বিকেএসপি শিক্ষার্থীদের নাম বিকেএসপি লিজেন্ডস তালিকায় অন্তর্ভূক্ত করে তা উন্মোচন করা হয়। 

লিজেন্ড তালিকায় যারা আছেন- আর্চারি-মো: হাকিম আহমেদ রুবেল, মোহাম্মদ আশিকুজ্জামান, দিয়া সিদ্দিকি , আব্দুর রহমান আলিফ  ও মো: সাগর ইসলাম, এ্যাথলেটিক্সে বিমল চন্দ্র তরফদার, ফৌজিয়া হুদা জুই, মেজবাহ আহমেদ, মো: জহির রায়হান ও শিরিন আক্তার, ক্রিকেটে এ এম নাইমুর রহমান দূর্জয়, মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক পিংকি, মমিনুল হক সৌরভ, লিটন দাশ ও মারুফা আক্তার, ফুটবলে- মো: মাসুদ রানা, হাসান আল মামুন, মোঃ মনোয়ার হোসেন, ফিরোজ মাহমুদ টিটু, মো: জাহিদ হাসান এমিলি, মো: জাহিদ হোসেন, মো: মামুনুল ইসলাম, হেমন্ত ভিন্সেন্ট বিশ্বাস, আখি খাতুন, মো: রহমত মিয়া, ঋতুপর্না চাকমা, আফাইদা খন্দকার ও শেখ মোরসালিন, হকিতে  আ ন ম মামুন-উর রশীদ, মোহাম্মদ আলমগীর আলম, টুটুল কুমার নাগ, মোঃ মাহাবুবুল এহসান রানা, রাসেল মাহমুদ জিমি ও মো: মামুনুর রহমান চয়ন, শ্যূটিংয়ে আসিফ হোসেন খান, শারমিন আক্তার ও আব্দুল্লাহ হেল বাকি, সাঁতাওে কারার মিজানুর রহমান, মোহাম্মদ মনিরুজ্জামান, মাহফিজুর রহমান সাগর ও মাহাফুজা খাতুন শিলা, বাস্কেটবলে  মিঠুন কুমার বিশ্বাস, মোঃ সামসুজ্জামান খান ও মোঃ খালেদ মাহমুদ আকাশ, বক্সিংয়ে মোঃ আব্দুর রহিম এবং টেনিসে- এস কে মহিউদ্দিন ওয়ালিউল্লাহ ঝিলান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরেই গণভোট চান ডা. তাহের

1

নীতি নির্ধারণে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে : শ্রম ও কর্মসংস্থা

2

মাহি ফের রূপালি পর্দায় ‘অন্তর্জামী’ শুটিং শুরু হচ্ছে যুক্তর

3

প্রশাসনে রদবদল: তিন সচিবের দপ্তরে নতুন দায়িত্ব

4

প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করল তথ্য ও

5

১০ কোটি নয়, ১০ হাজার কোটিতে ও আমাকে কেনা যাবে না: ডিসি সারওয়

6

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্র

7

জাকার্তায় সাত তলা ভবনে আগুন: ২০ জনের মৃত্যু, উদ্ধার অভিযান

8

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি তারেক রহমানের গভীর শ্রদ্ধ

9

নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী

10

হামলায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে প্রথম আলো সংবাদকর্মীরা

11

ওসমান হাদির ওপর গুলির হামলাকারী শনাক্ত, তথ্যদাতাকে পুরস্কৃত

12

হংকং আবাসিক কমপ্লেক্সে আগুনে ধ্বংস: ৯৪ জনের মৃত্যু, ৭৬ আহত

13

ত্রয়োদশ সংসদ নির্বাচনের নিরাপত্তা: ইসির সঙ্গে আইন-শৃঙ্খলা বা

14

ইইউ’র উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত আমির ডা. শফ

15

প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

16

পাঁচ ব্যাংক একীভূতকরণে নতুন আর্থিক প্রতিষ্ঠান গঠনে উদ্যোগ নি

17

লাইভে আর্তচিৎকার, স্বামীর নির্যাতনের শিকার সানজিদা রিন্টু বল

18

প্রাতিষ্ঠানিক দুর্বলতায় দেশে অনাকাঙ্ক্ষিত সহিংসতা বৃদ্ধি

19

বিশ্বকাপের মাঝেই তরুণদের জন্য নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি

20