ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

সারজিসকে সমর্থন, পঞ্চগড়-১ থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

ওশান নিউজ প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রার্থী হওয়ায় পঞ্চগড়-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন। 

সোমবার ২৯ ডিসেম্বর বিকেলে তিনি পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের কাছে নিজের মনোনয়নপত্র জমা না দিয়ে এনসিপি প্রার্থী সারজিস আলমের সঙ্গে উপস্থিত থাকেন।  

এ সময় অধ্যাপক ইকবাল হোসাইন বলেন, কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। সে কারণেই পঞ্চগড়-১ আসনে আমি মনোনয়নপত্র জমা দিইনি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামীতে জোটের প্রার্থীর পক্ষে মাঠে কাজ করা হবে।

এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এনসিপির প্রার্থী সারজিস আলম সাংবাদিকদের বলেন, আমরা একটি স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। বিগত নির্বাচনের মতো পেশিশক্তি ও কালো টাকার দাপট, সহিংসতা ও হানাহানি আমরা আর দেখতে চাই না। 

অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে আজ মনোনয়নপত্র জমা দিয়েছি। ২০২৪ সালের অভ্যুত্থানের মাধ্যমে অনেক মানুষের রক্ত, ত্যাগ ও অঙ্গহানির বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশকে সামনে রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।  

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি দেলোয়ার হোসেন, জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক এবিএম জুলফিকার আলম নয়নসহ জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দুই আসনে ১২ জন করে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে সোমবার বিকেল ৫টা পর্যন্ত পঞ্চগড়-১ আসনে ৮ জন এবং পঞ্চগড়-২ আসনে ১১ জনসহ মোট ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দখলকৃত ব্যাংকের কর্মীদের পোলিং এজেন্ট করার চেষ্টা, অভিযোগ হা

1

সেবা ও দক্ষতার স্বীকৃতি ৮০ পুলিশ কর্মকর্তা সহকারী পুলিশ সুপা

2

রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

3

আইজিপি বাহারুল আলমের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকে

4

নীতি নির্ধারণে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে : শ্রম ও কর্মসংস্থা

5

খালেদা জিয়ার মৃত্যুতে শোকাবহ বিএনপির স্থায়ী কমিটির সভা

6

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থান প্যাট্রোলিং ও কেপিআই নিরাপত্তা

7

আগামীকাল সন্ধ্যা ৬টায় ঘোষণা হবে ১৩তম সংসদ নির্বাচনের তফসিল

8

বরেন্দ্রে অরক্ষিত নলকূপে শিশুমৃত্যু: বিএমডিএ’র বিরুদ্ধে ৫ কো

9

বিমানবন্দর থেকে নিরাপত্তা প্রটোকলে গুলশানে পৌঁছালেন ডা. জুবা

10

ওসমান হাদির পরিবারে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোচ্চ চিকিৎ

11

মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, মুহূর্তে ঝরে গেল ২৩

12

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই নয়: নাহিদ ইসলাম

13

অন্যায়-দুর্নীতি-বৈষম্য মোকাবিলায় তরুণদের শপথ : শারমীন এস মু

14

দেশ ও জাতির জন্য কোর অব ইঞ্জিনিয়ার্সের অবদান অব্যাহত থাকবে:

15

বৃহস্পতিবার সারাদেশে দোকান-শপিংমল খোলা রাখবে ব্যবসায়ী মালিকর

16

তারেক রহমান আসছেন, গণতন্ত্র ফিরছে: মির্জা আব্বাস

17

আফগানিস্তান পাকিস্তান সীমান্তে ট্যাংক ও অস্ত্র মোতায়েন করছে

18

দ্বিপাক্ষিক সফরে রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ

19

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: তদন্তের নির্দেশ ক্ষতিগ্রস্ত পরিবার

20