ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় প্রকাশ্যে গুলিবিদ্ধ এনসিপি নেতা মোতালেব শিকদার, অবস্থা আশঙ্কাজনক

ওশান নিউজ প্রতিবেদক : রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই কায়দায় হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার।

খুলনার সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে তার মাথায় গুলি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আজ ২২ ডিসেম্বর সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোতালেব শিকদার সোনাডাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার বাসিন্দা এবং মৃত মোসলেম শিকদারের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় মোতালেব শিকদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন। 

দুপুরে সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু বলেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।

এ বিষয়ে এনসিপির খুলনা জেলা ও মহানগরের সংগঠক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, সোনাডাঙ্গা এলাকায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-চায়না ক্লাবে অনুষ্ঠিত হলো আধুনিক ‘দেবদাস’ এর মহরত

1

ঢাকার সকাল ঠান্ডা, তাপমাত্রা রেকর্ড ১৮ ডিগ্রি সেলসিয়াস

2

এশিয়ান যুব গেমসে তিন ডিসিপ্লিনে পদক প্রত্যাশা করছে বাংলাদেশ

3

আগামী নির্বাচনের আগে নতুন জোট: তিন দলের সমন্বয়ে গণতান্ত্রিক

4

দেশে ফিরে জনস্রোতের মধ্যেই গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান

5

আসছে থ্রি ইডিয়টস ২ : ফের পর্দায় আমির–কারিনা জুটি

6

আলোচিত জোবায়েদ হত্যা মামলা: তিনজন গ্রেফতার রহস্য উন্মোচন করে

7

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনী প্রধানের সৌজন্

8

ইনকিলাব মঞ্চের সংগঠকের ওপর হত্যাচেষ্টা: তিনজন আটক, জুলাই যোদ

9

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন

10

সিলেটে অবতরণ করেই ফেসবুকে পোস্ট করলেন তারেক রহমান

11

সংস্কার বাস্তবায়নের পাশাপাশি নির্বাচনও সময়মতো চাই: আখতার

12

গুলশানে বিএনপি কার্যালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক

13

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

14

এক্সক্লুসিভ ক্যাশব্যাক অফারে পাঠাও-এ এখন সিএনজি রাইড

15

বিজিবি দিবসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিতে ৭২ সদস্য পদকপ্রাপ

16

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের অভিযোগ গঠ

17

রানির সাজে আলোড়ন সৃষ্টি করলেন শবনম বুবলী

18

পুরান ঢাকার আরমানিটোলার হাজী টাওয়ারে আগুন, ১৭ জন উদ্ধার

19

রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনের পক্ষে মনোনয়নপত

20