ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রবেশ ফি বাড়ায় চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহনের চলাচল বন্ধ

ওশান নিউজ প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহনের প্রবেশ ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় আন্তঃজেলা রুটে কনটেইনার পরিবহন বন্ধ হয়ে গেছে। গত ১৫ অক্টোবর থেকে নতুন ফি কার্যকর হওয়ার পর থেকেই এ অচলাবস্থা দেখা দেয়।

শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্দর এলাকায় কোনো ভারী যান না প্রবেশের ঘোষণা দিয়েছে ট্রেইলার মালিক সমিতি।

বন্দর কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার (১৭ অক্টোবর) রাতে চট্টগ্রাম আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ও ট্রাককাভার্ড ভ্যান মালিক সমিতির কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে নেতারা সিদ্ধান্ত নেন, গেট পাস ফি বৃদ্ধির এই আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত কোনো যানবাহন বন্দরে প্রবেশ করবে না।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ১৩ অক্টোবর অফিস আদেশ নম্বর ২২৩/২৫-এর মাধ্যমে ৫৭ টাকা ৫০ পয়সার গেট পাস ফি পরিবর্তন করে ২০০ টাকা এবং ৩০ টাকা ভ্যাটসহ মোট ২৩০ টাকা নির্ধারণ করে।

পরিবহন মালিকদের অভিযোগ, এই সিদ্ধান্ত তাদের ওপর জোর করে চাপিয়ে দেয়া হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে বন্দর এলাকায় গিয়ে দেখা যায়, সকাল ৬টা থেকে কোনো ট্রাক, কাভার্ড ভ্যান বা ট্রেইলার বন্দরে প্রবেশ করছে না। ফলে জাহাজ থেকে পণ্য খালাস স্বাভাবিক থাকলেও কনটেইনার জমে থাকতে শুরু করেছে।

এ অবস্থা চলতে থাকলে বন্দরে কনটেইনার জট সৃষ্টি হয়ে পণ্য খালাস ও ডেলিভারি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, এটা ধর্মঘট নয়, মালিকেরা স্বেচ্ছায় গাড়ি চালানো বন্ধ রেখেছেন। ৫৭ টাকার গেট পাস এক লাফে ২৩০ টাকা করা সম্পূর্ণ অযৌক্তিক। শ্রমিক নাকি মালিক কে এই বাড়তি ফি দেবে, সেটিও এখনো নির্ধারণ হয়নি।

বন্দর সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সমাধান না এলে বন্দর কার্যক্রমে বড় ধরনের অচলাবস্থা দেখা দিতে পারে, যা দেশের আমদানিরফতানি বাণিজ্যেও নেতিবাচক প্রভাব ফেলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানের জন্য এয়ারবাসের ‘ঢাকা মিশনে’ সক্রিয় ইউরোপের চার রাষ্ট

1

হাদি কোথাও হারাবে না, বাংলাদেশ তার কথা ভুলবে না : প্রধান উপদ

2

চট্টগ্রামে মালবাহী ট্রেন-লরির সংঘর্ষে ১ নিহত, ট্রেন চলাচল বন

3

মেধাবীদের নেতৃত্বেই গড়বে আগামীর বাংলাদেশ : আমীর খসরু

4

রাজশাহীতে ট্রাফিক সপ্তাহ ২০২৫ উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

5

পরিবেশ সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়, ধাপে ধাপে পরিবর্তন

6

একনেক সভায় অনুমোদন ৭১৫০ কোটি টাকার ১২ উন্নয়ন প্রকল্প

7

বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে সবাইকে নিয়ে এগোতে চাই: মির্জা

8

নির্বাচন ও গণভোটে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিতের নির্দে

9

তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় চক্ষু সেবা, কৃষি উপকরণ ও শিক্ষা

10

এআই যুগে ভুয়া ছবি ও ডিপফেক সাংবাদিকতার প্রধান চ্যালেঞ্জ: শফি

11

তারেক রহমান এখনও ভোটার নন, তবে আবেদন সাপেক্ষে ভোট দিতে পারবে

12

দিল্লির লাল কেল্লার পাশে ভয়াবহ বিস্ফোরণ, দেশজুড়ে তৎপর নিরাপত

13

ফিলিস্তিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে নৈশভোজে বিএনপি শীর্ষ নেতাদে

14

ওসমান হাদির সিঙ্গাপুর যাত্রার খরচ বহন করবে সরকার: অর্থ উপদেষ

15

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

16

মায়ের পাশে কুরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

17

শুক্রবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, বজ্রসহ

18

নবায়নযোগ্য জ্বালানির উৎস বাড়াতে জোর দিচ্ছে সরকার: বিদ্যুৎ উপ

19

ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা ও অগ্নিসংযোগ

20