ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রাতিষ্ঠানিক দুর্বলতায় দেশে অনাকাঙ্ক্ষিত সহিংসতা বৃদ্ধি

ওশান নিউজ প্রতিবেদক : ২৪-এর রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামোর দুর্বলতার সুযোগে সমাজে একের পর এক অনাকাঙ্ক্ষিত সহিংস ঘটনা ঘটছে। 

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী ভবনে অগ্নিসংযোগের ঘটনা জাতিকে স্তব্ধ করেছে এবং বাংলাদেশে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার স্পষ্ট চিত্র তুলে ধরছে। আজ ২৬ ডিসেম্বর শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সিনিয়র সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ সিরাজ মিয়া, মোহাম্মদ তৌহিদ হোসেন প্রমুখ। 

লিখিত বক্তব্যে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, এই সংকটের সময় আমাদের সবচেয়ে বড় প্রয়োজন সংযম, ঐক্য ও দায়িত্বশীলতা। মতের অমিল থাকতেই পারে, কিন্তু তা সমাধানের পথ হতে হবে সংলাপ, আইন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। সহিংসতা, প্রতিশোধ বা বিভাজন কোনো সমাধান নয়, বরং তা রাষ্ট্র ও সমাজকে আরও দুর্বল করে।

আমরা মনে করি, বাংলাদেশ সবার। রাষ্ট্রের নিরাপত্তা, নাগরিকের জীবন ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা সবার দায়িত্ব। তাই উস্কানি ও গুজব এড়িয়ে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে দাঁড়াতে হবে। 

জাতীয় সমাজতান্ত্রিক দল দীর্ঘকাল ধরে স্বৈরতান্ত্রিক রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার এবং একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের লক্ষ্যে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। আমাদের বিশ্বাস বর্তমান সংকটময় রাজনৈতিক বাস্তবতা থেকে উত্তরণের জন্য বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলাই একমাত্র কার্যকর ও টেকসই পথ। 

কিন্তু পরিতাপের বিষয়, বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি সেই সমঝোতার রাজনীতি এবং ঘোষিত রাজনৈতিক দায়বদ্ধতার প্রতি প্রত্যাশিত সম্মান ও নিষ্ঠা প্রদর্শনে ব্যর্থ হয়েছে। এর ফলে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়া আরও জটিল ও অনিশ্চিত হয়ে উঠছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

1

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছালো প্রথম গমের চালান

2

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব হলেন মো. এহছানুল হক

3

হাইকোর্টে জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

4

জাতিসংঘের বাজেট হ্রাসে পাঁচ মিশন থেকে ১,৩১৩ বাংলাদেশি শান্তি

5

যুক্তিবোধ ও সচেতনতায় উজ্জীবিত তরুণরাই গড়বে আগামীর বাংলাদেশ :

6

মতবিরোধ নয়, ঐক্য চাই রাজনৈতিক দলগুলোর মধ্যে: জামায়াত আমির

7

পরিবেশ সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়, ধাপে ধাপে পরিবর্তন

8

গিনেস রেকর্ডধারী অনার এক্স৯ডি আসছে বাংলাদেশের বাজারে

9

ইসরায়েলি পার্লামেন্টের সিদ্ধান্ত: পশ্চিম তীরে সার্বভৌমত্ব প

10

১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকায় অচল কর্মসূচি: ইসলামী

11

শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা যাত্রী ছাড়া সকলের প্রবেশ নিষিদ

12

বিদ্যালয়ে পাঠদানে বিঘ্ন ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রাথম

13

ক্ষমতায় এলে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি: তারেক রহমা

14

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো, চিকিৎসা গ্রহণে সক্ষম:

15

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে ইসলামী ছাত্রশিবি

16

নির্বাচনের তারিখ চূড়ান্ত, ফেব্রুয়ারিতেই ভোটের উৎসব : প্রধান

17

নারীদের ঘরে আটকে রাখা ইসলামসম্মত নয়: ঢাকা-৬ এ ড. মান্নানের অ

18

বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তি: বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিই

19

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার বৈধ ঘোষণা, আপিল বিভাগে হাইকোর্ট

20