ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

২৮ অক্টোবর শহীদদের ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে: শিবির সভাপতি

ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ২০০৬ সালে ২৮ অক্টোবর হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছেন, আমাদের ছাত্র শিবিরের ৬ জনসহ মোট সারাদেশে ১৮ জনকে হত্যা করেছিল আওয়ামী লীগ। তাদেরকে রাষ্ট্র থেকে ক্ষতিপূরণ ও শহীদ হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের শাহাদাতের পথ মাড়িয়ে আজকে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। হত্যা-গুম, খুনমুক্ত একটি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। 

আমরা আশা করব ভবিষ্যতে কেউ হাসিনার মতো হয়ে উঠার চেষ্টা করবে না। খুনি হাসিনার মতো মানসিকতাকে কেউ আর পোষণ করবে না। 

যদি করে থাকেন, তাহলে হাসিনার চেয়ে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

তিনি আরও বলেন, যদি হাসিনার মতো মানসিকতাকে লালন করে বাংলাদেশকে পরিচালনার চেষ্টা করে, তাহলে সেটা সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হবে। 

আমরা বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ব্যতিত কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবো না।

শিবির সভাপতি বলেন, আমি আশা করব একটি সংস্কৃতির পরিবর্তন ও রাজনৈতিক ধারার পরিবর্তনের মধ্য দিয়ে এই প্রজন্ম যে প্রত্যাশা করে, যেমন বাংলাদেশ এবং রাজনীতি দেখতে চায়, আগামীতে যারা রাজনীতি করবেন, তাদেরকে প্রজন্মের চিন্তার সঙ্গে বোঝাপড়া করেই রাজনীতি করতে হবে।

এসময় তিনি দুটি দাবি তুলে ধরেন, যেহেতু জুলাই-আগস্টকে কেন্দ্র করে ট্রাইবুনাল গঠন হয়েছে, যদিও বিচারগুলো করতে একটু দেরি হচ্ছে, তবে আমরা প্রত্যাশা করি ট্রাইবুনালে যারা দায়িত্ব পালন করছেন, তারা সততার সঙ্গে দায়িত্ব পালন করে বিচার কাজ সম্পন্ন করবেন। 

এছাড়াও (২০০৬ সাল) ২৮ অক্টোবরের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদের বীজ বপন করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পরবর্তী প্রত্যেকটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। 

এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল, এটার মামলা হয়েছিল এবং চার্জশিটও হয়েছিল। 

কিন্তু হাসিনা ক্ষমতায় এসে সবগুলো মামলাকে প্রত্যাহার করে নিয়েছিলেন। আমরা দাবি করছি, এই মামলার ট্রাইবুনালে নতুন করে আবার চালু করে খুনিদের যথাযথ বিচার করতে হবে।

এই হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছেন, আমাদের ছাত্র শিবিরের ৬ জনসহ মোট সারাদেশে ১৮ জনকে হত্যা করা হয়েছে। এই ১৮ জনকে রাষ্ট্র থেকে ক্ষতিপূরণ ও শহীদ হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে।

চিত্র প্রদর্শনীতে এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর খুনি হাসিনা হত্যাকাণ্ডের মাধ্যমে ফ্যাসিবাদের বীজ বপন করেছিল। লগি বৈঠা নিয়ে মানুষ হত্যা করে নৃত্য করার মতো নৃশংসতা করেছে। 

কালচারাল ফ্যাসিবাদের মাধ্যমে এসবের বৈধতা তৈরি করেছিল।

গত ১৬ বছরে গুম হওয়া ছাত্র শিবিরের নেতাকর্মীদের ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, হাজারো নেতৃবৃন্দকে হত্যা, নির্যাতন ও গুম করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়া হোক।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে কারও নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

1

ওসমান হাদি গুলিবিদ্ধ: ঢামেকে পুলিশ ও সেনার কড়া নিরাপত্তা

2

জাতীয় সংসদ নির্বাচনের পরই হবে বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা

3

রমজানে পুষ্টি ভার্সেস অব লাইট–সিজন ২ কোরআন তিলাওয়াত প্রতিযো

4

সুযোগ হাতছাড়া, নেপালের সঙ্গে ২-২ গোলে ড্র বাংলাদেশের

5

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে এক দিনের সাধারণ ছু

6

৩১ অক্টোবরের মধ্যেই সরকারের হাতে যাবে পূর্ণাঙ্গ সুপারিশ: আলী

7

প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল ভিভো ভি৬০ লাইট

8

জীববৈচিত্র্যের বিনিময়ে উন্নয়ন নয়, চাই ভারসাম্যপূর্ণ অগ্রগতি

9

মালদ্বীপে বোল্ড লুকে মিম, নেটিজেনদের কমেন্টে উষ্ণতার ঝড়

10

বিএনপি ও জামায়াতের সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই: হাসনাত আবদু

11

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার বৈধ ঘোষণা, আপিল বিভাগে হাইকোর্ট

12

বনানীতে সড়ক জুড়ে নেতাকর্মীদের ঢল, ৩০০ ফিটের সংবর্ধনাস্থলে

13

চব্বিশের জুলাই আন্দোলনের প্রতিটি শহীদের ঘটনা আলোকপাত করা হবে

14

জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ ঐকমত্য কমিশনের বিরুদ্ধে: মির্জা

15

সিলেটে বিপিএল শুরু, দুবাই থেকে সাড়ে ৩০ লাখ টাকার ট্রফি পথে

16

আগামী নির্বাচনের আগে নতুন জোট: তিন দলের সমন্বয়ে গণতান্ত্রিক

17

শেখ হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

18

সরকারের বিশেষ সিদ্ধান্তে মুক্তি পাচ্ছেন ৩৭ যাবজ্জীবন কারাবন্

19

ভ্যাপ–ইসিগারেটে এমডিএমবি বিক্রি: মালয়েশিয়া-চক্রের মূলহোতাসহ

20