ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে জামায়াতের যুব ম্যারাথনে লাখো তরুণের ঢল

ওশান নিউজ প্রতিবেদক : মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত যুব ম্যারাথনে লাখো নেতাকর্মীর ঢল নেমেছে। 

আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়। ম্যারাথনের উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। উদ্বোধনের পূর্বেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন দলটির বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা। 

এতে করে পুরো এলাকা হয়ে উঠে উৎসবমুখর পরিবেশ। জামায়াত সূত্র জানায়, বিজয় দিবসের এই যুব ম্যারাথনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক তরুণ অংশ নেন।তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি রূপ নেয় এক বৃহৎ জনসমাবেশে।

ম্যারাথনটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ও সায়েন্সল্যাব অতিক্রম করে জাতীয় সংসদ ভবনের পাশের মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা ও বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্যরা ছাড়াও ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং বিজয় দিবসকে ঘিরে নতুন প্রজন্মের রাজনৈতিক সচেতনতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। 

আয়োজকদের ভাষ্য, এই যুব ম্যারাথনের মাধ্যমে বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং দেশের রাজনীতি ও ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করাই মূল লক্ষ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ভবিষ্যৎ কৃষকের হাতে কৃষি উন্নয়নে অঙ্গীকারবদ্ধ বিএ

1

রাজশাহীতে এনসিপির মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা

2

মতবিরোধ নয়, ঐক্য চাই রাজনৈতিক দলগুলোর মধ্যে: জামায়াত আমির

3

বিমানবন্দর থেকে নিরাপত্তা প্রটোকলে গুলশানে পৌঁছালেন ডা. জুবা

4

রবিবার রাজশাহীতে জামায়াতের নেতৃত্বে ৮ দলের বিভাগীয় সমাবেশ

5

একই দিনে গণভোট-নির্বাচন সংস্কারকে গুরুত্বহীন করবে, তিন উপদেষ

6

রক্ষণাবেক্ষণ কাজে আজ ৯ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ

7

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

8

বিএনপি ক্ষমতায় এলে নারীদের উন্নয়নে সর্বাত্মক উদ্যোগ: শামা ওব

9

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

10

জামায়াতে ইসলামী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প

11

সরকার রাষ্ট্র সংস্কারে দৃঢ় প্রতিজ্ঞা, জুলাই সনদে ভিত্তি: আদি

12

ওসমান হাদির পরিবারে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোচ্চ চিকিৎ

13

চমেক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব: স্বাস্থ্য উপদেষ্টা

14

টেলিকম সেক্টরে বেড়েই চলেছে সাইবার হুমকি ও নতুন প্রযুক্তির ঝ

15

গার্মেন্টস শ্রমিকদের মজুরি এখনো জীবনযাত্রা উপযোগী নয়: সংলাপে

16

ছেলেকে সঙ্গে নিয়ে ভূতের সাজে হাজির শাবনূর, মুগ্ধ ভক্তরা

17

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

18

রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

19

নির্বাচনের পর ঢাকায় আজারবাইজানের দূতাবাস স্থাপনের প্রক্রিয়া

20