ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিন-রাত কাজ করছি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে: প্রধান নির্বাচন কমিশনার

ওশান নিউজ প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কমিশন একটি স্বাধীন, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের একমাত্র অ্যাজেন্ডা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা। সেই লক্ষ্য সামনে রেখে আমরা দিন-রাত কাজ করছি।

রাজধানীর গুলশানে লেকশোর হাইটস হোটেলে ২২ নভেম্বর শনিবার এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের উদ্যোগে আয়োজিত ‘বিল্ডিং ব্রিজ: রিজিওনাল ইলেকটোরাল গভর্নেন্স অ্যান্ড সিটিজেন অবজারভেশন এক্সচেঞ্জ’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক না কেন, আমরা জাতি ও বিশ্বকে যা প্রতিশ্রুতি দিয়েছি, তা পূরণ করব। সরকারও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। 

রাজনৈতিক দলগুলোও বলছে, তারা একটি সুষ্ঠু নির্বাচন চায়। এটি আমাদের জন্য অতিরিক্ত সুবিধা। পরিস্থিতি যা-ই হোক, নির্বাচনের জন্য মাঠপর্যায়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি আমরা গ্রহণের চেষ্টা করছি।

নির্বাচনে পর্যবেক্ষক সংস্থার বিষয়ে সিইসি বলেন, আমরা পর্যবেক্ষকদের চোখকে কাজে লাগাতে চাই। পর্যবেক্ষকেরা আমাদের পক্ষ থেকে দেখবেন। নির্বাচনে পর্যবেক্ষক ও সাংবাদিকেরাই হবেন আমাদের সিসি ক্যামেরা। 

আমরা সবাই মিলে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য কাজ করছি। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের আগেই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে এ সময় আশা প্রকাশ করেন সিইসি।

তিনি বলেন, ‘আমি আশা করি, সবাই দায়িত্বশীল, বিবেকবান ও পরিপক্ব আচরণ করবে। অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবেন। আমাদের নির্বাচনের প্রস্তুতি পূর্ণ গতিতে চলছে এবং আমরা প্রতিশ্রুত সবকিছু বাস্তবায়নে প্রস্তুত থাকব।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের বিষয়ে সিইসি বলেন, গণভোটের ব্যাপারে আপনারা চারটা প্রশ্ন দেখেছেন। চারটা পয়েন্টে “হ্যাঁ” বা “না” বলতে হবে। গণভোটের আইন হলে আইনের মধ্যেই বলা থাকবে কীভাবে কী করতে হবে।
 
আইনটা না হওয়া পর্যন্ত প্রকৃত ভাষাটা আমি বলতে পারব না। আইন হলে আইনের মধ্যে বলা থাকবে ব্যালটে কী লেখা থাকবে। পদ্ধতিও বলা থাকবে। আমরা আইনটির জন্য অপেক্ষা করছি। 

এ বিষয়ে আমি আইন উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, আগামী সপ্তাহে গণভোটের আইন হবে। এই গণভোট আমাদের জন্য আরেকটা চ্যালেঞ্জ। তবে আমরা এটা করব।     

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নভেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে সব নতুন বই: গণশি

1

গুলশানে বিএনপি কার্যালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক

2

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত নুরুল ইসলাম সাদ্দাম

3

দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর:

4

ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন, সরাসরি এভারকেয়ার হাসপাতাল

5

স্বাস্থ্যসেবা ছাড়া নারীর ক্ষমতায়ন অসম্পূর্ণ: পরিবেশ উপদেষ্ট

6

বিজয় দিবস ও ১৮ বছর পূর্তি উপলক্ষে শনিআখড়ায় ফ্রি মেডিকেল ক্যা

7

নভেম্বরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৫ শতাংশের বেশি

8

যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২

9

অন্তর্বর্তী সরকারের কাজ জনগণের স্বার্থ রক্ষা কোনো দলীয় স্বার

10

সুযোগ হাতছাড়া, নেপালের সঙ্গে ২-২ গোলে ড্র বাংলাদেশের

11

হাসপাতাল থেকে ছাড়পত্র, গুলশানের বাসায় ফিরলেন খালেদা জিয়া

12

স্লোগান-সহ হাদির জানাজার মিছিল মানিক এভিনিউতে প্রবেশ করছে

13

দাহ্য পদার্থের কারণে আগুনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে: বেবিচক চ

14

কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হতে দেবে না বিএনপি: মির্জা ফখর

15

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধাঞ্জ

16

বৃহস্পতিবার সারাদেশে দোকান-শপিংমল খোলা রাখবে ব্যবসায়ী মালিকর

17

রাজশাহী মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা: মামুন সভাপতি, রিটন

18

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের নতুন প্রজন্মের চোখে চীন

19

হাদির জনপ্রিয়তাই সহ্য হয়নি, ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে :

20