ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

একজন মায়ের স্বপ্নের মতো নিরাপদ বাংলাদেশ গড়তে চাই : তারেক রহমান

ওশান নিউজ প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। 

যে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে ও ঘরে ফিরে আসতে পারে। আজ ২৫ ডিসেম্বর  বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ৭১'এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে তেমন সর্বস্তরের মানুষ, সবাই মিলে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়। 

তিনি বলেন, আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এ দেশে পাহাড়ের, সমতলের, মুসলমান, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান সবাই আছে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, পুরুষ, শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে, যেন নিরাপদে ফিরতে পারে।

তরুণ প্রজন্মই আগামীতে দেশ গড়ে তুলবে উল্লেখ করে গণতান্ত্রিক, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে গড়ে তোলার ওপর জোর দেন তিনি। তিনি পরপর তিনবার বলেন  ‘আমরা দেশের শান্তি চাই’। 

এদিন, বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান তারেক রহমান। গণসংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দ

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

ইসলামী ছাত্রশিবির এখন ছাত্রসমাজের অভিভাবক : জামায়াতের আমির

3

শান্তিচুক্তি আলোচনার মাঝেই থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে ভয়া

4

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে নতুন উন্মাদনা: শিরোপা লড়াইয়ে সিরা

5

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

6

আজ তারেক রহমানের ৬১তম জন্মদিন

7

ডাক বিভাগের সব বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে : ফয়েজ আহমদ ত

8

দায়িত্ব হস্তান্তর পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠক চলবে: প্রেস

9

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থান প্যাট্রোলিং ও কেপিআই নিরাপত্তা

10

কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, আগুন নির্বাপণে কাজ

11

নিজের জন্মদিনে আবেগঘন মুহূর্ত শেয়ার করলেন পরীমণি

12

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদের জরুর

13

গুজব-অপতথ্য রোধে গণমাধ্যমের শক্ত অবস্থান জরুরি: তথ্য উপদেষ্ট

14

ফুটবলের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন

15

ট্রাম্প ভাষণ ‘বিকৃতি’ বিতর্কে পদত্যাগ করলেন বিবিসির মহাপরিচা

16

নির্বাচনী রাতে এআই অপব্যবহারের শঙ্কা প্রকাশ করলেন সিইসি

17

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে বিএসআরএফ সদস্যদের সৌজন্য সা

18

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, আলোচনায়

19

স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে আনসারদের ভূমিকা প্রশংসনীয়

20