ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

শাহবাগে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রায় বাধা দিলো পুলিশ

ওশান নিউজ প্রতিবেদক : নিশ্চিত কর্মসংস্থানসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের পদযাত্রা শাহবাগে আটকে দিয়েছে পুলিশ।

আজ রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে পদযাত্রা শুরু করেন তারা। 

পরে সেটি শাহবাগ থানার সামনে পৌঁছালে সড়কে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়।

সরেজমিনে দেখা গেছে, সংগঠনটির আহ্বায়ক আলী হোসেনের নেতৃত্বে প্রায় ৩৫ থেকে ৪০ জন প্রতিবন্ধী এ পদযাত্রা শুরু করেন। 

এসময় দাবি মেনে নিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। পরে পথযাত্রা থানার সামনে পৌঁছাতেই আটকে দেয় পুলিশ। 

এসময় আন্দোলনকারীদের পুলিশের সঙ্গে ব্যারিকেড সরাতে ধাক্কাধাক্কি করতে দেখা গেছে।

আন্দোলনকারীরা বলেন, প্রধান উপদেষ্টা যেন নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধিতার ধরন অনুসারে বেকার প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করার নির্দেশ দেন। 

কারণ, প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের বিষয়টি বছরের পর বছর ধরে উপেক্ষিত হয়ে আসছে। 

অবিলম্বে তাদের দাবি পূরণে সরকার কার্যকর উদ্যোগ না নিলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন। আর এখন যদি ব্যারিকেড সরানো না হয় তবে এর সামনেই নিজেদের সার্টিফিকেট পুড়িয়ে তারা প্রতিবাদ জানাবেন।

এসময়সহ পাঁচ দফা দাবি উত্থাপন করেন পরিষদের সদস্য সচিব আলিফ হোসেন ও যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন পিয়াস। তাদের দাবিগুলো হচ্ছে:

১. প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী বেকারদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে।

২. প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ২ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণ করতে হবে।

৩. জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করে শ্রুতিলেখক মনোনয়নে স্বাধীনতা দিতে হবে।

৪. সমাজসেবা অধিদপ্তরের অধীন ব্রেইল ভিত্তিক শিক্ষা কার্যক্রম ও পিএইচটি সেন্টারের শূন্য পদে দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে।

৫. প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করা (সাধারণ প্রার্থীদের জন্য ৩৫ হলে তাদের জন্য ৩৭ বছর নির্ধারণ)।      

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগর-রুনি হত্যা: ধীরগতি তদন্তে হাইকোর্ট ক্ষুব্ধ, সময় বৃদ্ধি

1

সংবিধানই বিচার বিভাগের শক্তির মূল: প্রধান বিচারপতি

2

বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা চতুর্

3

খালেদা জিয়ার বিদেশযাত্রা না হলে দ্রুত দেশে ফিরবেন তারেক রহমা

4

বাণিজ্যিক আদালত স্থাপনা বাংলাদেশের অর্থনীতিকে নতুন দিগন্তে প

5

শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব কেন বাতিল হলো, ব্যা

6

আসন্ন নির্বাচনে কোনো জোট করবে না জামায়াত: ডা. শফিকুর রহমান

7

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

8

সরকার রাষ্ট্র সংস্কারে দৃঢ় প্রতিজ্ঞা, জুলাই সনদে ভিত্তি: আদি

9

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ড. খন্দকার মো

10

বর্তমান সরকার নতুন পে-স্কেল ফ্রেমওয়ার্ক অনুমোদন করবে: অর্থ উ

11

বরেন্দ্রে অরক্ষিত নলকূপে শিশুমৃত্যু: বিএমডিএ’র বিরুদ্ধে ৫ কো

12

দেশের শ্রেষ্ঠ যুব সংগঠনগুলোকে ক্রীড়া মন্ত্রণালয়ের অনুদান প্র

13

বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতসহ ৮ দলের সঙ্গে নির্বাচনে যাচ

14

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

15

বিমানের জন্য এয়ারবাসের ‘ঢাকা মিশনে’ সক্রিয় ইউরোপের চার রাষ্ট

16

বিমানবন্দরে আগুনে ঔষধ শিল্পে ৪ হাজার কোটি টাকার সম্ভাব্য ক্ষ

17

সরকারি অনুমোদন ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো যাবে না: বাণিজ্য উ

18

সশস্ত্র বাহিনীর শক্ত সমর্থনেই সংকট উত্তরণ ও জাতির স্থিতি ফির

19

দেশে ফিরে জনস্রোতের মধ্যেই গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান

20