ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

নারীদের ঘরে আটকে রাখা ইসলামসম্মত নয়: ঢাকা-৬ এ ড. মান্নানের অঙ্গীকার

ওশান নিউজ প্রতিবেদক : নারীদের ঘরে আটকে রাখা ইসলাম সমর্থন করে না’ মন্তব্য করে নারী-পুরুষের সমান অংশগ্রহণের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান।

 ১৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে রাজধানীর সদরঘাটে কোতোয়ালী থানা জামায়াতের আয়োজনে নারীদের সঙ্গে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

ড. মান্নান বলেন, ইসলাম নারীদের ঘরে বন্দি করে রাখার কথা বলে না, জামায়াতের নীতিও তা নয়। উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন পাবেন নারীরা, তৈরি করা হবে নিরাপদ কর্মপরিবেশ।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলোর দীর্ঘসূত্রিতা তুলে ধরে তিনি বলেন, ন্যায়বিচার পেতে ভুক্তভোগীদের বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ক্ষমতায় গেলে তথ্য-প্রমাণযুক্ত নারীশিশু নির্যাতনের মামলাগুলো দ্রুত বিচার আইনে ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিকভাবে সচেতনতা বাড়াতে মোটিভেশনাল প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আইন সম্পর্কে সঠিক ধারণা থাকলে অপরাধ কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা-৬ আসনকে ‘নিরাপদ নগরী’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে মান্নান বলেন, নির্বাচিত হলে এলাকা সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করা হবে। নাগরিক ভোগান্তি কমাতে গ্যাস, বিদ্যুৎ ও পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

শিশু-কিশোরদের খেলাধুলা ও বিনোদনের সুযোগ বাড়ানো, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ এবং বুড়িগঙ্গা নদী দখলদূষণমুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতের নেতৃত্বে ঢাকা৬ কে নতুন বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদি গুলিবিদ্ধ: ঢামেকে পুলিশ ও সেনার কড়া নিরাপত্তা

1

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

2

৩ দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ জ্বালানি সম্মেলন শুরু ৬ ডিসেম্বর

3

রাজশাহীর তানোরে দুই বছরের শিশু স্বাধীন নলকূপে পড়ে, উদ্ধার অভ

4

ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের উদ্দেশে ঢা

5

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

6

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দ

7

তরুণ প্রজন্ম ভিনদেশিদের দাদাগিরি মেনে নেবে না: মুজিবুর রহমান

8

অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোর জন্য চূড়ান্ত সময়সীমা ৬ নভেম্ব

9

প্রকৃত ভাতাভোগীদের সঠিক ডাটাবেজ তৈরি করতে হবে : সমাজকল্যাণ উ

10

হাদির হত্যাকারী ফয়সালের সুনির্দিষ্ট তথ্য নেই : অতিরিক্ত আইজি

11

শরীয়তপুরে লকডাউন অবরোধ: পদ্মা সেতু সংলগ্ন সড়কে আগুন ও ভাঙচু

12

আরও আট দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করছে নির্বা

13

৬ ডিসেম্বর: তারেক রহমানের চোখে অবিস্মরণীয় গণতন্ত্র দিবস

14

নারীদের ঘরে আটকে রাখা ইসলামসম্মত নয়: ঢাকা-৬ এ ড. মান্নানের অ

15

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

16

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা: বাস ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত

17

মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের উপস্থিতিতে খালেদা জিয়ার

18

জনস্বাস্থ্যের স্বার্থে তামাক আইন সংশোধনে দ্রুততা চায় উবিনীগ

19

টেলিকম সেক্টরে বেড়েই চলেছে সাইবার হুমকি ও নতুন প্রযুক্তির ঝ

20