ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-কুয়েতের প্রথম রাজনৈতিক পরামর্শ: দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার

ওশান নিউজ ডেস্ক : বাংলাদেশ ও কুয়েত ১৯ অক্টোবর (রোববার) প্রথমবারের মতো রাজনৈতিক পরামর্শ অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছে। বৈঠকে দুই দেশ বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতাও পর্যালোচনা করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সন্ধ্যায় জারি করা এক যৌথ বিবৃতিতে জানানো হয়, বৈঠকটি যৌথভাবে সভাপতিত্ব করেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় (বাইলেটারাল) বিভাগের সচিব ড. মো. নাজরুল ইসলাম এবং কুয়েতের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সামিহ ইসা জোহর হায়াত।

উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব পুনর্ব্যক্ত করা হয়, যা ১৯৭৩ সালে বাংলাদেশের স্বাধীনতাকে কুয়েতের প্রাথমিক স্বীকৃতি ও ১৯৭৪ সালে বাংলাদেশের ওআইসি সদস্যপদে সমর্থনের মধ্য দিয়ে গড়ে ওঠে।

উভয় পক্ষ রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, শ্রম, উন্নয়ন ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয় এবং দুই বছর অন্তর ঢাকায় ও কুয়েত সিটিতে পর্যায়ক্রমে রাজনৈতিক পরামর্শ অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেয়।

এ ছাড়া তারা সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সংস্কৃতিকর্মীদের মধ্যে উচ্চপর্যায়ের সফর ও বিনিময় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা পর্যালোচনার সময় বাংলাদেশ কর্তৃক অপারেশন কুয়েত পুনর্গঠন এ অবদান স্মরণ করা হয় এবং প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মত হয়।

উভয় পক্ষ শ্রম সহযোগিতা সম্প্রসারণ এবং কুয়েত ভিশন ২০৩৫-এর সঙ্গে সামঞ্জস্য রেখে অনিষ্পন্ন সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করে। পাশাপাশি জ্বালানি, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি ও হালাল খাদ্য খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেয়।

বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কগুলোতে বিনিয়োগের সুযোগ অন্বেষণের জন্য কুয়েতি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানায়। একই সঙ্গে ২০২৬ সালে বাংলাদেশ-কুয়েত ব্যবসায়িক ফোরাম আয়োজন ও যৌথ বাণিজ্য কমিটি পুনরায় সক্রিয় করার বিষয়ে দুই দেশ একমত হয়।

কুয়েত ফান্ড ফর অ্যারাব ইকোনোমিক ডেভেলপমেন্ট (কেএফএইডি)-এর চলমান সহায়তায় সন্তোষ প্রকাশ করে দুই পক্ষ নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু সহনশীল অবকাঠামো ও বিমান সংযোগ খাতে নতুন সহযোগিতা ক্ষেত্র অন্বেষণে সম্মত হয়।

শিক্ষা, সংস্কৃতি ও জনগণের পারস্পরিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরে তারা বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি ও কুয়েত ডিপ্লোম্যাটিক ইনস্টিটিউটের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা স্বাগত জানায় এবং কূটনৈতিক প্লট বিনিময় প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে সম্মত হয়।

দুই দেশ জাতিসংঘ ও ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)সহ বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। রোহিঙ্গা মানবিক সংকটে কুয়েতের অব্যাহত সহায়তার জন্য বাংলাদেশ কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ইউনেসকো, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-তে কুয়েতের প্রার্থিতার প্রতি সমর্থন জানায়।

পরামর্শ বৈঠকটি বাংলাদেশ ও কুয়েতের পারস্পরিক শ্রদ্ধা ও টেকসই উন্নয়ন লক্ষ্যে অঙ্গীকারের ভিত্তিতে গঠিত একটি সর্বাত্মক ও ভবিষ্যতমুখী অংশীদারিত্ব গড়ার যৌথ দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদানের আবেইতে সন্ত্রাসী হামলা: হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদ

1

নির্বাচনের তারিখ পুনর্ব্যক্ত ও গণভোট ঘোষণায় প্রধান উপদেষ্টাক

2

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাজশাহীতে বিএনপির দোয়া মাহফিল

3

নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়েও কোনো ব্যাখ্যা পাইনি: এহসানুল হক

4

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

5

ভুয়া জুলাইযোদ্ধাদের তালিকা সরকারিভাবে প্রকাশ

6

বাংলাদেশে নির্বাচনী পরিবেশ ও প্রস্তুতি মূল্যায়নে কমনওয়েলথ প্

7

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা: বাস ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত

8

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি জরুরি বৈঠক ডেকেছে

9

বড়দিনে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার উষ্ণ শুভেচ্ছা ব

10

জমকালো আয়োজনে ঢাকায় শুরু ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর

11

ঢাকা রেজেন্সিতে দুইদিনব্যাপী ব্রাইডাল ফেস্টিভ্যাল সম্পন্ন

12

ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

13

বরগুনার ডিসি শফিউল আলম এখন ঢাকার জেলা প্রশাসক

14

সব টিভি চ্যানেলে প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিতের অনুরো

15

হজে নিবন্ধিত ৪৩,৩৭৪ জনের ভাগ্য: সময় বাড়বে কি না জানাবে আজ

16

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য রিক্রুটিং এজেন্সিকে মানতে হবে

17

দুর্নীতি রোধে রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে বড় শক্তি: অর্থ উপদে

18

যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান

19

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংক প্রত

20