ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

দ্বিতীয়বারের মতো ঢাকায় আসছেন জনপ্রিয় গায়ক অনুভ জৈন

বিনোদন প্রতিবেদক : ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী অনুভ জৈন দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন। আগামী ১২ ডিসেম্বর ঢাকায় এক কনসার্টে পারফর্ম করবেন এই তরুণ গায়ক। বাংলাদেশেও অনুভ জৈনের রয়েছে বিপুল ভক্ত-শ্রোতা। তার গান মানেই তরুণদের কাছে এক ধরনের উচ্ছ্বাস, আবেগ আর ভালো লাগার ছোঁয়া।

ইভেন্ট পার্টনার ট্রিপল টাইম কমিউনিকেশনস শিল্পীর আসার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা আরিফা শবনম জানান, ১০০ ফিটের কোর্টসাইড, মাদানী এভিনিউয়ে অনুষ্ঠিত হবে কনসার্টটি। অনুষ্ঠানটি আয়োজন করছে হাইপ নেশন, আর ‘টিকেট টুমরো’ থাকবে টিকেটিং পার্টনার হিসেবে। 

অনুভ জৈন প্রথমবার বাংলাদেশে পারফর্ম করেন ২০২৩ সালে ‘লেটস ভাইভ ঢাকা’ কনসার্টে। সেদিন তার পরিবেশনায় মাতোয়ারা হয়েছিলেন তরুণ শ্রোতারা।  

অনুভ জৈনের সংগীতযাত্রা শুরু হয় ২০১২ সালে, নিজের লেখা গান ‘মেরি বাতমে তু’ ইউটিউবে প্রকাশের মাধ্যমে। 

গানটি তুমুল জনপ্রিয়তা পায়। পেশাদার গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন ‘বারিশেইন’ গানের মাধ্যমে। এরপর ধারাবাহিকভাবে একাধিক হিট গান উপহার দিয়েছেন তিনি। 

তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘আলাগ আসমান’, ‘মাজাক’, ‘মিসরি’, ‘রিহা’, ‘মাওলা’, ‘ওশান’, ‘গুল’, ‘তুম মেরি হো’ ও ‘হুসন’।

দুই মাস আগে কোক স্টুডিও ইন্ডিয়ার জন্য গাওয়া তার গান ‘আরজ কিয়া হ্যায় কি’ সংগীতপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে। অনুভ জৈনের গান তরুণ প্রজন্মের কাছে বিশেষভাবে জনপ্রিয়, কারণ তার গানের কথা ও সুরে ফুটে ওঠে ভালোবাসা, বিচ্ছেদ, স্বপ্ন আর না-পাওয়ার মিশ্র অনুভূতি। 

তার প্রতিটি গানে থাকে আত্মার গভীর সংযোগ যা শ্রোতাদের নিজেদের জীবনের প্রতিচ্ছবি মনে করিয়ে দেয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

1

১১ জেলার ৪৪ উপজেলায় নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন করলে

2

ক্ষমতায় এলে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি: তারেক রহমা

3

ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে জমি রেজিস্ট্রেশন হওয়া উচিত : সি

4

নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোরা পতিত স্বৈরাচারের দোসর: প্রে

5

এশিয়ান আরচ্যারীতে ফাইনালের পথে বাংলাদেশ-ভারত মুখোমুখি

6

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা হস্তান্তর করলেন এস জয়শঙ্

7

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

8

ওসমান হাদির ওপর হামলা দেশের ওপর আঘাত : সালাহউদ্দিন আহমদ

9

ব্ল্যাক ইজ হ্যাপি কালার পূর্ণিমার নতুন লুক মুগ্ধ করে ভক্তদের

10

রাজশাহীতে এনসিপির মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা

11

কার্যক্রম নিষিদ্ধ: নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ- প

12

জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে নিবন্ধিত সব দলের সঙ্গে জাতিসং

13

সরকারের দেওয়া গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর

14

সারাদেশে যৌথ অভিযানে ১৫১ জন আটক, উদ্ধার অবৈধ অস্ত্র ও মাদক

15

ঝিনাইদহে বেগম রোকেয়া দিবসে নারী উন্নয়নের জন্য ৬ অদম্য নারীকে

16

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের ফোন করলেন প্রধান উপদেষ্টা

17

বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে গেছে হাজার কোটি টাকার আমদ

18

নারীর নেতৃত্বে নতুন অধ্যায়: জাপানে প্রধানমন্ত্রী হলেন সানায়ে

19

ভি৬০ লাইট: এক ফ্রেমে ঋতুর চার রঙ

20