ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

২০২৬ সালে বিনোদন জগতে সাইবার ঝুঁকির মূল কেন্দ্র এআই: সতর্ক করল ক্যাসপারস্কি

ওশান নিউজ প্রতিবেদক : বিশ্বব্যাপী বিনোদন জগতে ২০২৬ সালে যেসব সাইবার নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে, তার মূল কেন্দ্রবিন্দু হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কে চিহ্নিত করেছে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। 

ক্যাসপারস্কি সিকিউরিটি বুলেটিন-এর নতুন এক তথ্যে টিকিটিং সিস্টেম, ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স), কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (সিডিএন), গেমিং ও নিয়ন্ত্রণ কাঠামোয় এআইয়ের প্রভাব এবং সংশ্লিষ্ট নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষণ করা হয়েছে।

ক্যাসপারস্কির প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার টিকিট বিক্রি থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাণ, গেমিং এবং ডিজিটাল কনটেন্ট সব ক্ষেত্রেই এআই দ্রুত পরিবর্তন আনছে। তবে একই সঙ্গে এআই প্রযুক্তি নতুন ধরনের সাইবার ঝুঁকিও তৈরি করছে। 

গল্প, ভিজ্যুয়াল বা পারফরম্যান্সের মতো সৃজনশীল কনটেন্ট তৈরি ও নকল করতে সক্ষম হওয়ায় এআই এখন যেমন একটি শক্তিশালী টুল, তেমনি সাইবার অপরাধীদের জন্য একটি বড় আক্রমণের ক্ষেত্র হয়ে উঠছে।

ক্যাসপারস্কির ওয়েব কনটেন্ট অ্যানালাইসিস বিশেষজ্ঞ আন্না লারকিনা বলেন, বিনোদন শিল্পের বিভিন্ন খাত বিশ্লেষণ করতে গিয়ে আমরা দেখেছি, প্রায় সব নতুন ঝুঁকির মধ্যেই এআই একটি সাধারণ সূত্র হিসেবে কাজ করছে। 

এআই যেমন নিরাপত্তা বিশেষজ্ঞদের দ্রুত ঝুঁকি শনাক্তে সহায়তা করবে, তেমনি আক্রমণকারীদেরও বাজার বিশ্লেষণ, অবকাঠামো দুর্বলতা খোঁজা এবং বিশ্বাসযোগ্য ক্ষতিকর কনটেন্ট তৈরি করতে সাহায্য করবে। 

তাই স্টুডিও, প্ল্যাটফর্ম ও কনটেন্ট মালিকদের এআই সিস্টেমকে শুধু সৃজনশীল টুল হিসেবে নয়, বরং তাদের মূল নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে বিবেচনা করা উচিত বলে আমরা মনে করি।

ক্যাসপারস্কির বিশ্লেষণে এআই-নির্ভর পাঁচটি বড় হুমকির কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে- টিকিটিং বাজারে এআই বট ব্যবহার করে পুনঃবিক্রয়মূল্য নিয়ন্ত্রণ, এআইভিত্তিক ভিএফএক্স ব্যবহারের ফলে ছোট ভেন্ডর ও ফ্রিল্যান্সারদের মাধ্যমে তথ্য ফাঁসের ঝুঁকি, মুক্তির আগের সিনেমা ও গেম সংরক্ষিত থাকা সিডিএন’কে লক্ষ্য করে বড় ধরনের সাইবার আক্রমণ, গেমিং ও ফ্যান কমিউনিটিতে এআই দিয়ে ক্ষতিকর কনটেন্ট তৈরি এবং ব্যক্তিগত তথ্য ফাঁস। 

সবশেষে ক্যাসপারস্কি বলছে, এআইয়ের স্বচ্ছতা, সম্মতি ও কপিরাইট নিয়ে নতুন নতুন আইন ও বিধিনিষেধ আসায় বিনোদন খাতের প্রতিষ্ঠানগুলোকে আলাদা করে এআই গভর্ন্যান্স ও কমপ্লায়েন্স টিম গঠনের দিকে যেতে হবে, যাতে আইনগত, নৈতিক ও নিরাপত্তাজনিত ঝুঁকিগুলো একসঙ্গে সামাল দেওয়া যায়।

ক্যাসপারস্কির প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঝুঁকি মোকাবিলায় বিনোদন প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যক্রমে এআই ব্যবহারের পূর্ণ মানচিত্র তৈরি, এআই-সক্ষম ভেন্ডরদের নিরাপত্তা জোরদার, সিডিএনএ অস্বাভাবিক কার্যকলাপ নজরদারি এবং গেম ও মার্কেটিং প্ল্যাটফর্মে ব্যবহৃত জেনারেটিভ এআইয়ের কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা পর্যালোচনা করা প্রয়োজন।

এআই ও বিনোদন শিল্প ঘিরে সম্ভাব্য সব ঝুঁকি ও পরিস্থিতি ক্যাসপারস্কি সিকিউরিটি বুলেটিনের (Kaspersky Security Bulletin) সর্বশেষ সংস্করণে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধানই বিচার বিভাগের শক্তির মূল: প্রধান বিচারপতি

1

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি জরুরি বৈঠক ডেকেছে

2

তারেক রহমান আসছেন, গণতন্ত্র ফিরছে: মির্জা আব্বাস

3

ওসমান হাদীর হত্যার মূল অভিযুক্ত ফয়সাল ভারতে পালিয়েছে : ডিএমপ

4

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

5

শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

6

আধিপত্যবাদবিরোধী জুলাই চেতনায় আত্মপ্রকাশ করল ‘জাতীয় মুসলিম জ

7

ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে বৃহৎ জোট গঠনের উদ্যোগ নিচ্ছে বি

8

পরীমণি–নিরবের গোলাপ : আগ্রহ বাড়লেও শুটিং অনিশ্চয়তায়

9

প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

10

চিকিৎসক সংকট কাটাতে ৪৮তম বিশেষ বিসিএস সুপারিশপ্রাপ্তদের পদায়

11

মানুষকে ধোঁকা নয়, মানবিক বাংলাদেশ গড়াই লক্ষ্য: ড. আব্দুল ম

12

উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

13

৫৪ বছর পর আলেম সমাজের সামনে ক্ষমতার দরজা খুলছে: ধর্মবিষয়ক উপ

14

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

15

অধিপত্যবাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে হাদিকে হত্যা করা হয়েছে :

16

শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ আজ ও আমাদের অনুপ্রেরণা: তারেক রহমান

17

রেকর্ড বৃষ্টিতে নিউইয়র্ক অচল, বন্যায় প্রাণ গেল ২ জনের

18

বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত

19

নতুন নীতিমালায় ইন্টারনেটের দাম বাড়বে ২০ শতাংশ

20