ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

উদ্ভাবন, উদ্যোগ ও নেতৃত্বে তরুণদের অগ্রণী ভূমিকা অপরিহার্য: শিক্ষা উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : তরুণ প্রজন্মকে শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং উদ্ভাবক, উদ্যোক্তা এবং নৈতিক তরুণদের অগ্রণী ভূমিকা অপরিহার্য। 

যাতে তারা দেশ ও জাতির অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারে।

আজ ২৬ অক্টোবর রোববার গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ৩৭তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এসব কথা বলেন।

ড. আবরার বলেন, শিক্ষা কোনো ব্যয় নয়। এটি হলো শান্তি, সমৃদ্ধি ও মানবসম্পদে বিনিয়োগ। বাংলাদেশ সরকার সমতা, মানোন্নয়ন ও ডিজিটাল রূপান্তরকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা সংস্কার কার্যক্রম চালাচ্ছে। 

আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যা শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও উদ্ভাবনী নাগরিক হিসেবে গড়ে তুলবে।

এ সময় তিনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রদেরও স্মরণ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের জন্য শিক্ষা একটি আমানত। এটি মানবকল্যাণে, নৈতিকতা ও উদ্ভাবনের পথে ব্যবহার করো। 

বিশ্বাস হোক তোমার দিকনির্দেশনা, জ্ঞান হোক তোমার আলো, সহমর্মিতা হোক তোমার শক্তি।

ড. আবরার আরও বলেন, আইইউটি হচ্ছে ওআইসি কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এটি দেশের জন্য গর্বের বিষয়। 

সরকার সবসময় আইইউটির পাশে থাকবে এবং এর উন্নয়ন ও সাফল্যে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে।

সমাবর্তনে ওআইসি প্রতিনিধি, কূটনীতিক, শিক্ষক, অভিভাবক এবং সংস্থাটির সদস্যদেশের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন ওআইসি’র সহকারী মহাসচিব (বিজ্ঞান ও প্রযুক্তি) হিজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডর আফতাব আহমেদ খোখের, সমাবর্তন বক্তা ছিলেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সাবেক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান। এছাড়া ছিলেন আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহি ফের রূপালি পর্দায় ‘অন্তর্জামী’ শুটিং শুরু হচ্ছে যুক্তর

1

ওসমান হাদির পরিবারকে দেখতে হাসপাতালে গেলেন ডা. জুবাইদা রহমান

2

‘গ্রেড’ কমিয়ে বেতন বাড়ানোর প্রস্তাব নতুন পে-স্কেলে

3

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে: স্বরাষ্

4

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর ফুলেল শ

5

ইমামরা দয়া নয়, ন্যায্য অধিকার ও মর্যাদা চায়: মুফতি আব্দুল হা

6

চীনের বিরল খনিজ আধিপত্য ভাঙতে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার ঐতিহ

7

পরিবেশ সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়, ধাপে ধাপে পরিবর্তন

8

বাংলাদেশ-কুয়েতের প্রথম রাজনৈতিক পরামর্শ: দ্বিপক্ষীয় সম্পর্ক

9

ভারতীয় হাইকমিশনে ভাঙচুরের পক্ষে নই : নাসীরুদ্দীন পাটওয়ারী

10

ঢাকায় আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট ‘কাভা কাপ’ শুরু বুধবার

11

পক্ষপাতদুষ্ট আচরণে নির্বাচন প্রশ্নের মুখে পড়লে দেশ সংকটে :

12

সংবিধানই বিচার বিভাগের শক্তির মূল: প্রধান বিচারপতি

13

বিদেশে থাকা প্রবাসীরা ও এখন সহজে দাখিল করতে পারবেন আয়কর রিটা

14

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ১৪১.৫ মিলিয়ন ডলার কিনেছ

15

শাহজালালে ভুটানের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত

16

জাতীয় প্রেস ক্লাবে নতুন রাজনৈতিক দল ‘অপরাজেয় বাংলা’র যাত্রা

17

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: নজরুল ইসলাম খান

18

হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শে চললে জীবন হবে আলোকিত : ধর্ম উপ

19

সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের সমাগম: সম্মিলিত খতমে নবুও

20