ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

জকসু নির্বাচনে মওলানা ভাসানী ব্রিগেডের ১০ দফা ইশতেহার ঘোষণা

ওশান নিউজ প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক সংস্কার, ক্যাম্পাস ও আবাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে নয়টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের জোট ‘মওলানা ভাসানী ব্রিগেড’।

আজ ২৪ ডিসেম্বর বুধবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের জিএস প্রার্থী ইভান তাহসীব ইশতেহার পাঠ করেন। 

পরে প্যানেলের অন্যান্য প্রার্থীরা পর্যায়ক্রমে ইশতেহারের বিভিন্ন দফা উপস্থাপন করেন। তাদের ইশতেহারের মধ্যে রয়েছে- গণতান্ত্রিক সংস্কার, ক্যাম্পাস ও আবাসন, পরিবহন, শিক্ষা ও গবেষণা, নারীবান্ধব ক্যাম্পাস, স্বাস্থ্য সুরক্ষা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রাম, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া, পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা।

মওলানা ভাসানী বিগ্রেড প্যানেলের জিএস পদপ্রার্থী ইভান তাহসীভ বলেন, আমরা নির্বাচিত হলে প্রথমত জকসুর জন্য ফান্ড গঠন করব এবং তা দিয়ে আমাদের জকসুর পরবর্তী কাজগুলো বাস্তবায়ন করব। কিছু বিষয় আছে পলিসি মেকিং এবং কিছু বিষয় প্রশাসনকে চাপ প্রয়োগ করে করতে হয়, তা আমরা করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লবণ চাষিদের স্বার্থে ইজারামূল্য না বাড়ানোর সিদ্ধান্ত : ভূমি

1

ভিভো ভি৬০ লাইট: টার্বো প্রসেসরে নির্বিঘ্ন গেমিং

2

প্রথম আলো ও ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া, বিশ্বের নজরে লজ্জার

3

যুক্তিবোধ ও সচেতনতায় উজ্জীবিত তরুণরাই গড়বে আগামীর বাংলাদেশ :

4

অ্যাশেজের প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দল ঘোষণ

5

‘সোলজার’এর লুকে ঝলমলে শাকিব খান, বনানীতে ভক্তদের ঢল

6

ওসমান হাদির মৃত্যুতে শাহবাগে উত্তাল ছাত্র-জনতার সমাবেশ

7

টেন্ডার অনিয়মে গণপূর্ত অধিদপ্তরে দুদকের তৎপর অভিযান

8

দুই দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং ত

9

চট্টগ্রামে আজ লড়াই: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়

10

শিল্পখাতে সাইবার সুরক্ষা জোরদারে ক্যাসপারস্কির নতুন সক্ষমতা

11

অস্ট্রেলিয়ার সঙ্গে এফওসি বৈঠকে ভিসা ও কর্মসংস্থানের প্রস্তাব

12

২০২৬–২০২৮ মেয়াদে জামায়াতের হাল ধরলেন ডা. শফিকুর রহমান

13

নারী ও কিশোরের সুরক্ষায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপ

14

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর ১৭ অক্টোবর

15

জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে,

16

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৫ জনের মর্মান

17

গুলশানে বিএনপি কার্যালয়ে শোকবইয়ে স্বাক্ষর করলেন তিন উপদেষ্টা

18

দুদকের অভিযান: স্বাস্থ্য, রাজউক ও খাদ্য খাতে অনিয়মের প্রমাণ

19

চট্টগ্রাম বন্দরে ধ্বংস করা হলো ১৯টি বিপজ্জনক কনটেইনার

20