ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

নারী বিশ্বকাপের ফাইনালে আজ শিরোপার লড়াইয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক : মহিলাদের এক দিনের বিশ্বকাপের ফাইনালে আজ রোববার (২ ন‌ভেম্বর) ‌বিকাল সা‌ড়ে ৩টায় মুখোমুখি ভারত এবং দক্ষিণ আফ্রিকা। 

প্রথমবার ফাইনালে উঠেছেন লরা উলভার্টেরা। প্রথমবার ট্রফি জয়ে মরিয়া হরমনপ্রীত কৌরেরাও। নবি মুম্বইয়ের ডিওয়াই পটেল স্টেডিয়ামের ২২ গজ পরীক্ষা নেবে দু’দলের। 

শক্তির বিচারে তুল্যমূল্য লড়াই হতে পারে দু’দলের। দেখে নেওয়া যাক, কারা কোন ক্ষেত্রে শক্তিশালী। হরমনপ্রীতের দলের মূল শক্তি ব্যাটিং। 

মহিলাদের এক দিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার স্মৃতি মন্ধানা। বিশ্বকাপে ফর্মে আছেন ওপেনার। আটটি ম্যাচে করেছেন ৩৮৯ রান। একটি শতরান এবং দু’টি অর্ধশতরান করেছেন।

তাঁর সঙ্গে ইনিংস শুরু করবেন শেফালি বর্মা। এক বছর পর এক দিনের ক্রিকেটে সুযোগ পেয়েছেন। ছন্দে রয়েছেন। অনুশীলনে বড় শট নিচ্ছেন আত্মবিশ্বাসী শেফালি। 

মন্ধানা-শেফালি ওপেনিং জুটি জমে গেলে পাওয়ার প্লে-তেই ম্যাচের রাশ নিয়ে নিতে পারে ভারত।শুধু ওপেনিং নয়, ভারতীয় দলের মিডল অর্ডারও বিশ্বের অন্যতম সেরা। 

জেমাইমা রদ্রিগেজ়, হরমনপ্রীত ফর্মে ফিরেছেন। দীপ্তি শর্মা, রিচা ঘোষের মতো আগ্রাসী ব্যাটার নামেন পাঁচ থেকে সাত নম্বরের মধ্যে। রয়েছেন আমনজ্যোৎ কৌরের মতো ব্যাটিং অলরাউন্ডার। হরলিন দেওলের মতো ব্যাটারকে সেমিফাইনালে খেলায়নি ভারত। মুম্বইয়ের চেনা পিচে এই ব্যাটিং লাইন আপের পক্ষে বড় রান তোলা অসম্ভব নয়। 

এ বারের বিশ্বকাপেই তিনটি ম্যাচে ভারত ৩৩০ বা তার বেশি রান তুলেছে। ব্যাটিং নিঃসন্দেহে ভারতীয় দলের প্রধান শক্তি। ভারতীয় দলের আর এক শক্তির জায়গা স্পিন বোলিং। 

রাধা যাদব, দীপ্তি, স্নেহ রানা এবং শ্রী চরণির মতো স্পিনার রয়েছেন। বিশ্বকাপে ভাল ফর্মে রয়েছেন তিন জনই। দীপ্তি ১৭ উইকেট নিয়ে এখনও পর্যন্ত প্রতিযোগিতায় যুগ্ম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। চরণি ১৩টি উইকেট নিয়েছেন। চার স্পিনার মিলে আট ম্যাচে নিয়েছেন ৪১টি উইকেট। ভারতীয় বোলারেরা নিয়েছেন ৬৯টি উইকেট।

অর্থাৎ, ৫৯.৪২ শতাংশ উইকেট নিয়েছেন স্পিনারেরাই। মুম্বইয়ের ২২ গজে প্রতিপক্ষের ১০ উইকেট নেওয়া তাঁদের পক্ষে কঠিন নয়। বিশ্বকাপ ফাইনালে ভারতের পারফরম্যান্স অনেকটাই নির্ভর করবে স্পিনারদের উপর। দক্ষিণ আফ্রিকার শক্তি

দক্ষিণ আফ্রিকার ব্যাটিংও বেশ শক্তিশালী। উলভার্টদের সবচেয়ে ইতিবাচক দিক হল, প্রথম থেকেই দ্রুতগতিতে রান তুলতে পারেন প্রোটিয়া ব্যাটারেরা। 

জোরে বোলিংয়ের বিরুদ্ধে সকলেই স্বচ্ছন্দ। উলভার্ট ভাল ফর্মে রয়েছেন।

আট ম্যাচে ৪৭০ রান করে এখনও পর্যন্ত প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। অন্য ওপেনার তাজ়মিন ব্রিটসও খারাপ খেলছেন না। স্লগ ওভারে ব্যাট হাতে ঝড় তুলতে পারেন মারিজ়ান কাপ। তাঁদের মূল লড়াই হবে ভারতের স্পিনারদের সঙ্গে।

জন্টি রোডসের দেশের মহিলা দলের ফিল্ডিংও বেশ ভাল। প্রতি ম্যাচে অন্তত ২৫-৩০ রান বাঁচিয়ে দেন তাঁরা। ক্যাচ ধরার ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেটারেরা বিশ্বের অন্যতম সেরা। উলভার্ট, নাদিন ডি ক্লার্ক, সুনে লুসদের পাশ দিয়ে বল গলানো কঠিন। বিশ্বকাপে বেশ কিছু নিশ্চিত বাউন্ডারি তাঁরা আটকে দিয়েছেন ৩০ গজের বৃত্তের মধ্যেই।

দক্ষিণ আফ্রিকার শক্তির আর একটি জায়গা হল জোরে বোলিং। কাপ এবং আয়বঙ্গা খাকা বোলিংয়ের নেতৃত্ব দেন। বলের গতি ভাল। দু’জনের হাতেই ভাল সুইং আছে। 

দু’জনেই নিয়মিত উইকেট পাচ্ছেন। দু’জনেই ১২টি করে উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত। মুম্বইয়ের পিচে দক্ষিণ আফ্রিকা প্রথমে বল করার সুযোগ পেলে কাপ এবং এমলাবা সমস্যায় ফেলতে পারেন হরমনদের।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার অসুস্থতা স্বাভাবিক নয়: মির্জা আব্বাস

1

গণভোটসহ নির্বাচন, দেশের ভবিষ্য্য রক্ষার: প্রধান উপদেষ্টা

2

‘গ্রেড’ কমিয়ে বেতন বাড়ানোর প্রস্তাব নতুন পে-স্কেলে

3

জাতীয় কবি নজরুলের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত শহিদ ওসমান

4

১৫% প্রবৃদ্ধি, তবুও রাজস্বে ২৪ হাজার কোটি ঘাটতি

5

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠে আইনশৃঙ্খলা বাহি

6

ঢাকা-৫: হাজী ইবরাহীমের পক্ষে গণপদযাত্রা মামলা প্রত্যাহারের দ

7

থাইল্যান্ডে মিস ইউনিভার্স ২০২৫: মুকুটে মেক্সিকোর ফাতিমা বশ

8

কার্যক্রম নিষিদ্ধ: নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ- প

9

অসুস্থ শরীর নিয়েই শুটিং, ভক্তদের উদ্বিগ্ন করলেন সামিরা খান ম

10

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধাঞ্জ

11

শহীদ ১১ স্কাউট নতুন বাংলাদেশ নির্মাণের অনুপ্রেরণা: শিক্ষা উপ

12

২০ দলকে নিয়ে নতুন রাজনৈতিক জোট এনডিএফ এর আত্মপ্রকাশ

13

তামাক আইন সংশোধনীতে অংশীজন উপেক্ষা, অর্থনীতি ও জীবিকায় ঝুঁকি

14

হামলায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে প্রথম আলো সংবাদকর্মীরা

15

চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল : ডা. জ

16

ত্রয়োদশ সংসদ নির্বাচন: প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট নিবন্ধন

17

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাজশাহীতে বিএনপির দোয়া মাহফিল

18

নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নেই, সহযোগিতায় প্রস্তুত সরকার:

19

হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি

20