ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে আজ লড়াই: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি

ক্রীড়া প্রতিবেদক : সাগরিকায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ সোমবার (২৭ অক্টোবর) ক্যারিবীয়ানদের মুখোমুখি হবে টাইগাররা।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (সাগরিকা) ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

 সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এগিয়ে থাকলেও লিটন মনে করিয়ে দিলেন শর্টার ফরম্যাটে উইন্ডিজের সাফল্যের ইতিহাসের কথা। 

বিশ্বকাপের আগে টাইগার অধিনায়কের প্রত্যাশা, চ্যালেঞ্জিং ম্যাচের। অন্যদিকে, খারাপ সময় কাটিয়ে উঠতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। 

চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটেই সেই প্রত্যাশা পূরণ হবে বলে বিশ্বাস অধিনায়ক শেই হোপের।

দু'দলের গল্পটা দু'রকম। টি-২০'তে টানা ৪ সিরিজ জয় বাংলাদেশের, আর সবশেষ নেপালের বিপক্ষে হেরে ক্ষত বিক্ষত ওয়েস্ট ইন্ডিজ। তবে, এই সিরিজে দু'দলের লক্ষ্যটা একই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি তিন মাসের মতো। তবে, বিশ্ব আসরে বরাবরই হতাশাই সঙ্গী হয়েছে টাইগারদের। মেগা আসরের আগে বাকি মাত্র ছয় ম্যাচ। 

ওয়েস্ট ইন্ডিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ। এখান থেকেই সেরা কম্বিনেশন গড়ার লক্ষ্য অধিনায়কের।

মিরপুরে ওয়ানডে সিরিজ জয়ে স্বস্তি টাইগার শিবিরে। যদিও মিডল অর্ডারের ধারাবাহিকতার অভাব নিয়ে হচ্ছে আলোচনা। 

গেলো বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩-০'তে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুখস্মৃতি থাকলেও লিটনের চোখে এই সিরিজে এগিয়ে ক্যারিবীয়ানরা।

ম্যাচ ডে'র আগে সাগরিকায় লম্বা সময় অনুশীলন করেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। ফ্লাড লাইটের আলোতে বোঝার চেষ্টা করেছেন চট্টলার উইকেটের আচরণ। 

এশিয়ান কন্ডিশনে হতে যাওয়া শর্টার ফরম্যাটের বিশ্বকাপের আগে এই সিরিজ তাদের কাছেও মহা গুরুত্বপূর্ণ।

এদিকে, প্রথম টি-টোয়েন্টির একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। দলে ফিরছেন লিটন দাস। ওপেনিংয়ে সাইফের সঙ্গী হতে পারেন তানজিদ তামিম। 

শামীম পাটওয়ারী ও নুরুল হাসান সোহানও আছেন টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায়। মিরপুরের মতো কালো পিচ না হলেও, তিন স্পিনারকে নিয়েই একাদশ সাজাতে পারে টাইগাররা।         

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণীকে সুস্থ রাখলেই মানুষ নিরাপদ সমাজ গড়ে উঠবে : প্রাণিসম্

1

বাংলাদেশ-চায়না ক্লাবে অনুষ্ঠিত হলো আধুনিক ‘দেবদাস’ এর মহরত

2

নির্বাচনের পর ঢাকায় আজারবাইজানের দূতাবাস স্থাপনের প্রক্রিয়া

3

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

4

যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টার আজ দুপুর ২টার পর ব

5

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ

6

কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, ৪৫ জন উদ্ধার

7

শিল্পখাতে সাইবার সুরক্ষা জোরদারে ক্যাসপারস্কির নতুন সক্ষমতা

8

সংবাদ সম্মেলনে কাঁদলেন মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভী

9

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

10

হাদি হত্যার দ্রুত বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে ঢাকায় খেলাফত

11

ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড–কম্বোডিয়ার ঐতিহাসিক শান্তি

12

দেশের স্বার্থের বিরোধিতা করে বন্দর পরিচালনার সুযোগ দেওয়া হবে

13

শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

14

হক ও বাতিলের চূড়ান্ত ফয়সালা হবে আগামীর নির্বাচনে: জামায়াত আম

15

বিজয় দিবস ও ১৮ বছর পূর্তি উপলক্ষে শনিআখড়ায় ফ্রি মেডিকেল ক্যা

16

দুপুরে গুলশানে সংবাদ সম্মেলন, কী বলবে বিএনপি?

17

রিজভী অভিযোগ: নির্বাচন পেছানোর অজুহাত তৈরি করছে জামায়াত

18

ডিএমপি কমিশনারের ভিডিও বিকৃত করে বিভ্রান্তিকর রিল, সতর্ক থাক

19

খালেদা জিয়ার মৃত্যুতে শোকাবহ বিএনপির স্থায়ী কমিটির সভা

20