ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

বেলুন ও ফেস্টুনে উদ্বোধন: রাজশাহীতে শুরু হলো বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫

ওশান নিউজ প্রতিবেদক : রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫ শুরু হয়েছে। আজ ১ ডিসেম্বর সোমবার বিকেলে নগরীর লালন শাহ্ মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিসিক একটি বিপ্লবের নাম। এক সময় ধারণা করা হতো শিল্প মানেই বড় বড় কল-কারখানা ও বিশাল কর্মযজ্ঞ। কিন্তু শিল্প যে ছোট পরিসরেও হতে পারে এবং ক্ষুদ্র পরিসরেও এখানে কাজ বা অর্থায়ন করা যায়, সেই ধারণা বিসিক আমাদের মধ্যে প্রথম প্রতিষ্ঠিত করেছে। 

এজন্যই আমরা বলি শিল্পাঙ্গনে বিসিক একটা বিপ্লব তৈরি করেছে। শুধু উৎপাদন ক্ষেত্রেই নয়- চিন্তা, চেতনা, জ্ঞান এবং ধারণার ক্ষেত্রেও। আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করে বিভাগীয় কমিশনার বলেন, বর্তমান উদ্যোক্তাদের কার্যক্রম দেখে ভবিষ্যৎ প্রজন্ম উৎসাহিত হবে এবং বিশ্ব দরবারে নিজেদের তুলে ধরতে সক্ষম হবে।

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, বিসিক আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জাফর বায়েজীদ এবং জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিক জেলা কার্যালয়ের শিল্পনগরী কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম।

উল্লেখ্য, দশ দিনব্যাপী আয়োজিত এই মেলায় ৭০টি স্টলে উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূ

1

র‍্যাংগস গ্রুপের কর্মীরা পাবেন ফুডপ্যান্ডার এক্সক্লুসিভ করপো

2

জনস্বাস্থ্যের স্বার্থে তামাক আইন সংশোধনে দ্রুততা চায় উবিনীগ

3

কলকাতায় এক ফ্রেমে বন্দি মেসি ও শাহরুখ, উন্মোচিত বিশ্বের সবচ

4

৫৪ পতাকা হাতে প্যারাট্রুপার আকাশে, বাংলাদেশ গড়ল বিশ্ব রেকর্ড

5

অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী আরও উন্নত করতে হবে : ত

6

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধান

7

১৪ জানুয়ারি ঢাকায় ফিফা বিশ্বকাপ ট্রফি: আন্ডার দ্য ক্যাপ প্রো

8

দেশে বৈদ্যুতিক যানের প্রসারে গ্রামীণফোন–গ্লাফিটের যৌথ উদ্যোগ

9

গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী: বেগম খালেদা জিয়ার সংগ্রামী রাজনৈত

10

আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি ঢাকায় মোতায়েন

11

এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় কার্যকরের দাবি নাহিদ

12

এক ফ্রেমে বলিউড ও কোরিয়া স্কুইড গেম ফ্রন্ট ম্যানের সঙ্গে শাহ

13

বিশুদ্ধ দুধের শক্তি, সতেজতার প্রতিশ্রুতি ওশান ডেইরি ফার্মেন্

14

প্রাতিষ্ঠানিক দুর্বলতায় দেশে অনাকাঙ্ক্ষিত সহিংসতা বৃদ্ধি

15

আফগানদের ঝড়ে ভেসে গেল টাইগাররা, ইতিহাসে প্রথম হোয়াইটওয়াশ

16

শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ে দেশে অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপ

17

হালাল পণ্য রপ্তানি বাড়াতে বাংলাদেশ–পাকিস্তানের মধ্যে সমঝোতা

18

দেশের বাজারে আসুসের এক্সপার্ট সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন

19

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে ফের তলব, নিরাপত্তা ও উসকানিমূলক বক

20