ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে অভিযান: তিন অবৈধ ইটভাটা বন্ধ, ১৫ লাখ টাকা জরিমানা

ওশান নিউজ প্রতিবেদক : জেলার সদর উপজেলায় বায়ু দূষণকারী তিনটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ইটভাটার মালিকদের মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।

২১ ডিসেম্বর রোববার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানকালে এ জরিমানা করা হয়।  এসময় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন।

পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাশেদ জানান, সদর উপজেলার তিনটি অবৈধ ইটভাটা পাগলার নন্দলালপুর এলাকার আব্দুল্লাহ ব্রিকস সাপ্লাইয়ার্স-২, শিলকুড়ির দাপা এলাকার মেসার্স এমএসবি ব্রিকস ও মেসার্স এসইউএ ব্রিকস ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। 

এসময় অবৈধ ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার অপসারণ করা হয়। পাশাপাশি এস্কেভেটরের মাধ্যমে ইট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এবং চিমনি আংশিক ভেঙে ফেলা হয়। এছাড়া প্রত্যেকটি অবৈধ ইটভাটাকে পাঁচলাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ, র‌্যাব-১১, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ (ডিপিডিসি) এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযানে অংশ নেন।  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির সিঙ্গাপুর যাত্রার খরচ বহন করবে সরকার: অর্থ উপদেষ

1

২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

2

হাইকোর্টে জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

3

তারেক রহমানের নেতৃত্বেই আধুনিক বাংলাদেশ গড়বে বিএনপি: মীর হেল

4

সিইসির সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি, সুষ্ঠু নির্বাচনের পূর্ণ সহযোগ

5

বিজয়ের মাসে ঢাকা-১৩-এ এনসিপির ব্যতিক্রমী বিজয় রিকশা র‍্যালি

6

এক্সক্লুসিভ ক্যাশব্যাক অফারে পাঠাও-এ এখন সিএনজি রাইড

7

হিমেল বাতাসে কাঁপছে কুড়িগ্রাম, ১৩.৩ ডিগ্রিতে নেমে গেছে তাপমা

8

১৮ নভেম্বর শুরু হচ্ছে ফরচুন বরিশাল–ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর

9

অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

10

ত্রয়োদশ সংসদ নির্বাচন: প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট নিবন্ধন

11

দীর্ঘ নির্বাসনের অবসান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের দ

12

শাপলা চত্বর ও ২০২১ আন্দোলনের শহীদ পরিবার পেল ৭ কোটি ৭০ লাখ ট

13

নির্বাচন সামনে রেখে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির

14

নির্বাচন কমিশন সচিবালয়ে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ জারি

15

ভারত হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশের কিছুই করার নেই: পররাষ্

16

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

17

বিএনসিসিকে শক্তিশালী করে জাতীয় রূপান্তর নিশ্চিতের আহ্বান প্র

18

বিটিআরসি কে রেভিনিউ শেয়ারিং ও সিএসআর তহবিলের চেক দিল বিএসসিপ

19

ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে বিশেষ সেল গঠন করল এনসিএসএ

20