ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মালবাহী ট্রেন-লরির সংঘর্ষে ১ নিহত, ট্রেন চলাচল বন্ধ

ওশান নিউজ প্রতিবেদক : চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে চালবোঝাই একটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। 

দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন উল্টে গেছে এবং লাইনচ্যুত হয়েছে ট্রেনের কয়েকটি বগি। ফলে ওই রুটে মালবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টা নাগাদ নগরীর সাগরিকা স্টেডিয়াম রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে ইঞ্জিনে থাকা ট্রেনের দুই কর্মী আহত হয়েছেন। আহত দুজন হলেন লোকোমাস্টার (ট্রেনচালক) মনিরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার মো. আলমগীর। 

তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, ভোরে চট্টগ্রাম বন্দর থেকে একটি মালবাহী ট্রেন ঢাকার উদ্দেশে রওনা দেয়। সাগরিকা এলাকায় পৌঁছানোর সময় একটি ট্রাক সিগন্যাল অমান্য করে ট্রেনের সামনে উঠে পড়ে। মুহূর্তেই ট্রাকটি ট্রেনের ইঞ্জিনে সজোরে ধাক্কা দেয়, এতে ট্রেনের ইঞ্জিন উল্টে যায় ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। 

ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, আহত হয়েছেন আরও কয়েকজন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। 

দুর্ঘটনার পর মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনটি মূলত কনটেইনার ও পণ্যবাহী ট্রেনের জন্য ব্যবহৃত হয়, তাই যাত্রীবাহী ট্রেন চলাচলে প্রভাব পড়েনি।

তিনি আরও জানান, ট্রেনটি উদ্ধারের কাজ চলছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দায়িত্বরত গেইটকিপার জানান, নিয়ম অনুযায়ী সিগন্যাল দেওয়া হলেও দ্রুত গতিতে আসা ট্রাক সিগন্যাল মানেনি। পরে সজোরে ট্রেনটিকে ধাক্কা দেয়। 

তবে স্থানীয়রা দুর্ঘটনার জন্য গেইট কিপারের গাফিলতিকে দায়ী করছেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় ট্রাকটি অতিরিক্ত গতিতে রেলগেট অতিক্রম করার চেষ্টা করছিল। ট্রেনের হুইসেল বাজলেও চালক থামেননি। 

দুর্ঘটনার পর ঘটনাস্থলে বহু মানুষ জড়ো হয় এবং রেলওয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।

জানা গেছে, চট্টগ্রাম গুডস পোর্ট থেকে ভোর ৪টা ১০ মিনিটে কমলাপুর আইসিডির উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাচ্ছিলো। 

ট্রেনটিতে ৩১ টি মালবাহী বগি ছিল, দুর্ঘটনায় এর মধ্যে একটি বগি এবং ইঞ্জিন উল্টো যায়। এঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ ডিসেম্বর দেশে ফেরার লক্ষ্যে ট্রাভেল পাস চাইলেন তারেক রহমা

1

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে চার অধ্যাদেশে

2

পদত্যাগ করে নির্বাচনের ময়দানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জ

3

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: মূল আসামি গৃহকর্মী আয়েশা গ্রেপ

4

ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

5

নির্বাচন সময়মতো নাও হতে পারে, তবে জুলাই সনদ আবশ্যক: তাহের

6

পুলিশের খোয়া যাওয়া ১,৩৫০টি আগ্নেয়াস্ত্রের হদিস নেই: স্বীকার

7

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা হস্তান্তর করলেন এস জয়শঙ্

8

ওসমান হাদির সিঙ্গাপুর যাত্রার খরচ বহন করবে সরকার: অর্থ উপদেষ

9

১৯ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক না নিলে ইসি নিজস্ব সিদ্ধান্

10

হালাল পণ্য রপ্তানি বাড়াতে বাংলাদেশ–পাকিস্তানের মধ্যে সমঝোতা

11

শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শনিবার দুপুর ২টায়

12

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

13

দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর:

14

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির সাবেক মন্ত্রিসহ ১৭ জন

15

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক: ভারতের ৩ কফ সিরাপ শিশুদের জন্য

16

রমনা থানার সামনের পুলিশ গাড়িতে আগুন, ব্যাটারি ত্রুটিই দায়ী

17

ডিজিটাল পেমেন্টে শৃঙ্খলা আনতে নতুন খসড়া রেগুলেশন প্রকাশ করল

18

তারেক রহমান এখনও ভোটার নন, তবে আবেদন সাপেক্ষে ভোট দিতে পারবে

19

চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার

20