ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় নাগরিক জোটের দাবি: উপদেষ্টারা নির্বাচনে প্রার্থী হতে পারবে না

ওশান নিউজ প্রতিবেদক : আসন্ন জাতীয় নির্বাচনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রার্থী হওয়ার বিরোধিতা করেছে জাতীয় নাগরিক জোট। এ দাবিতে সংগঠনটি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা জরুরি। 

জোটের পক্ষ থেকে জানানো হয়, তারা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ, টেকসই জনবান্ধব সংস্কার বাস্তবায়ন, দমনমূলক কালো আইন বাতিল এবং অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতা নিশ্চিতে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে স্মারকলিপি দেবে। 

গ্রীন পার্টির সভাপতি রাজু আহমেদ খান বলেন, আমরা চাই উপদেষ্টারা একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিক। 

জনগণের প্রত্যাশিত নির্বাচনের নির্দিষ্ট তারিখ দ্রুত ঘোষণা করতে হবে। সমাজকল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। 

এখন সময় এসেছে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার। তবে যারা উপদেষ্টা পরিষদে আছেন, তারা কোনোভাবেই প্রার্থী হতে পারবেন না। 

সাধারণ মানুষ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটিই এখন মূল লক্ষ্য। জনতার অধিকার পার্টির সভাপতি তারিকুল ইসলাম ভূঁইয়া  বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে দায়িত্ব নিয়েছিলেন উপদেষ্টারা, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন।

 আমরা চাই না, এই উপদেষ্টারা ভবিষ্যতে সংসদে গিয়ে আবারও তা কলঙ্কিত করুক।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন অভিযোগ করেন, যে উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে চায়, তারা শেখ হাসিনার মতো দুর্নীতিবাজ। 

গত এক বছরে তারা হাজার হাজার কোটি টাকা লুট করেছে, যা নির্বাচনে ব্যবহার হতে পারে। এই দাবি কোনো ব্যক্তিগত নয়, এটি জনগণের দাবি। 

আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান বলেন, উপদেষ্টারা নির্বাচনে প্রার্থী হতে পারবে না। 

তারা সরকারি অর্থ ব্যবহার করে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। এক উপজেলায় ৪০০ কোটি টাকার বরাদ্দ নিয়েছে, যা নির্বাচনী ফান্ড হিসেবে ব্যবহার হবে। 

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনি ভাই-ব্রাদারের সরকার বানিয়ে ফেলেছেন। যারা নির্বাচনে অংশ নিতে আগ্রহ দেখাচ্ছে, তাদের অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কার করতে হবে। 

আগামী সরকারের কর্মপরিকল্পনা নিয়ে ঐকমত্য কমিশন কাজ করলেও, অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তারা কোনো পদক্ষেপ নেয়নি।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে ঐকমত্য কমিশনের কার্যালয়ে স্মারকলিপি জমা দেয় জাতীয় নাগরিক জোটের নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে: স্বরাষ্

1

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

2

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

3

খোলা ভোজ্যতেল বিক্রি ভোক্তাদের জন্য বিপজ্জনক: ক্যাব সভাপতি স

4

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি নির্বাচিত

5

দেশের বাজারে আসুসের এক্সপার্ট সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন

6

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

7

২৫ ডিসেম্বর দেশে ফেরার লক্ষ্যে ট্রাভেল পাস চাইলেন তারেক রহমা

8

পাঁচ বছরের পরে মিয়ানমারে শুরু হলো জাতীয় পার্লামেন্ট নির্বাচন

9

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

10

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত: নভেম্বরে আলাদা গণভোট চায় দলটি

11

জনগণের ভবিষ্যৎ সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ সর্বজনীন পেনশন স

12

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা

13

টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্

14

পানি বণ্টনে ন্যায় ও সহযোগিতা চাই: জেনেভা কনভেনশনে বাংলাদেশের

15

ভোলার চরফ্যাশনে ঢালচর লঞ্চঘাট উদ্বোধন করলেন নৌপরিবহন ও শ্রম

16

মহান বিজয় দিবসে সাভারে শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

17

হকি যুব বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উন্মোচন

18

অবশেষে কমলো সোনার দাম: ভরিতে ২,৫০৮ টাকা ছাড়

19

এশিয়া-প্রশান্তে চীনের প্রভাব রোধে অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়ার ন

20