ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে সবাইকে নিয়ে এগোতে চাই: মির্জা ফখরুল

ওশান নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ নিয়েই আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট নেতা সোমনাথ দে, কপিল কৃষ্ণ মণ্ডল ও সমেন সাহার নেতৃত্বে ৫০ জন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আজ বিএনপিতে যোগদান করেন।

বিএনপি মহাসচিব বলেন, আমরা কোনো বিভাজনে বিশ্বাসী নই, সব ধর্মের মানুষকে সঙ্গী করে অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলাই বিএনপির দর্শন।

বিএনপি মহাসচিব আরও বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ২০১৬ সালেই রেইনবো স্টেটের বিষয়ে বলেছেন। যেখানে সব ধর্ম, মত ও পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে।

তিনি বলেন, দেশে অনেক বিভাজন-ভুল বোঝাবুঝির সৃষ্টি করা হয়েছে। রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলেছে আওয়ামী লীগ সরকার। কিন্তু মানুষ প্রতিশোধ ও প্রতিহিংসার চিত্র দেখতে চায় না, ঐক্যের রাজনীতি সৃষ্টি করাই মূল কথা। তবে বর্তমানেও বাইরের কিছু দেশ মিডিয়া ব্যবহার করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, জাতিগত অবস্থান, ভূরাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন কারণে দেশে অনেক বিভাজনের সৃষ্টি করা হয়েছে। এ অবস্থা থেকে অনেকেই ফায়দা নেওয়ার চেষ্টা করেছে।

বর্তমান প্রেক্ষাপটে ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, পিআর করতে হবে থেকে শুরু করে অনেক কথা হচ্ছে, আমরা সেসব বলি না। আমরা বলি ১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম এবং ২৪-এ একটি নতুন সুযোগ এসেছে নতুন করে বাংলাদেশ তৈরি করার। আমরা সব সম্প্রদায় এই ভূখণ্ডে একসঙ্গে বসবাস করতে চাই এবং সবার মৌলিক অধিকার নিশ্চিত করতে চাই।

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন, সংখ্যালঘুদের সঙ্গে বিএনপি আছে, ভবিষ্যতেও থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনানীতে ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

1

অধিপত্যবাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে হাদিকে হত্যা করা হয়েছে :

2

হকি যুব বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উন্মোচন

3

পদোন্নতি পেলেন পুলিশের ২৭৩ উপ-পরিদর্শক

4

কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগে লিটল স্টার ক্লাবের জয়জয়কা

5

নরসিংদীতে বিএনপির ৭৫ নেতাকর্মী জামায়েতে যোগদান

6

স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ গড়ার সৃজনশীল কর্ম

7

ঢাকায় একদিনে গ্রেপ্তার ১৩১ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্

8

দাহ্য পদার্থের কারণে আগুনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে: বেবিচক চ

9

বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চের পথে তারেক রহমান

10

পরিবেশকে প্রভাবমুক্ত রেখে টেকসই যোগাযোগ ব্যবস্থার পথে আহ্বান

11

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার, কার্যকর ১ নভেম্বর

12

শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্তে ঢাকায় তুরস্কের বিশেষ

13

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

14

জলবায়ু মোকাবিলায় বাড়তি অর্থায়ন ও প্রযুক্তি চাই: এশিয়া-প্যাসি

15

শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি ট্রাইব্যুনালে

16

ঢাকা চেম্বারে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক অবস্থান সূচক’ শীর্ষক আলোচন

17

চিকিৎসক সংকট কাটাতে ৪৮তম বিশেষ বিসিএস সুপারিশপ্রাপ্তদের পদায়

18

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

19

আসিফ-মাহফুজ পদত্যাগ, ড. ইউনূসের কাছে জমা

20