ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ১৪১.৫ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

ওশান নিউজ প্রতিবেদক : দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রফতানি আয়ের প্রবাহকে সহায়তা দিতে আরও ১৪ কোটি ১৫ লাখ মার্কিন ডলার (১৪১.৫ মিলিয়ন ডলার) কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ ১৫ ডিসেম্বর সোমবার ১৩টি ব্যাংক থেকে ডলারগুলো কেনা হয়েছে।  এসময় প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২.২৯ টাকা থেকে ১২২.৩০ টাকা পর্যন্ত। কাট-অফ রেট ১২২.৩০ টাকা, যা মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। এর আগে গত ১১ ডিসেম্বর ১৬টি ব্যাংক থেকে মোট প্রায় ১৫ কোটি মার্কিন ডলার (১৪৯ মিলিয়ন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। এসময় প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২.২৫ টাকা থেকে ১২২.২৯ টাকা পর্যন্ত। আর কাট-অফ রেট ছিল ১২২.২৯ টাকা।

এদিকে সবমিলিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত নিলাম পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক মোট ২৮০ কোটি ৪৫ লাখ (২.৮০ বিলিয়ন ডলার) ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংক গত ১৩ জুলাই থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে। ওই প্রক্রিয়ার অংশ হিসেবেই এখন পর্যন্ত এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা হয়েছে।             

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছালেন ভুটানের প্রধানমন্ত

1

রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

2

তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন গণতান্ত্রিক যাত্রার নতুন অ

3

জুলাই সনদ বাস্তবায়নে স্পষ্টতা আসছে দুই-তিন দিনের মধ্যে: ড. আ

4

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

5

ঈদের সিনেমার লড়াইয়ে যুক্ত হচ্ছে ‘বনলতা সেন’ নামভূমিকায় নাবিল

6

সরকারকে চূড়ান্ত প্রতিবেদন দিতে প্রস্তুত ঐকমত্য কমিশন

7

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে

8

ভুয়া জুলাইযোদ্ধাদের তালিকা সরকারিভাবে প্রকাশ

9

খালেদা জিয়া আলোকবর্তিকা হয়ে দেশের মানুষের জন্য লড়েছেন : শ

10

চার ক্যাম্পাসে শিবিরের ঝড়ো জয়, রহস্যের গন্ধ পাচ্ছেন নুর

11

এনসিপিসহ নতুন তিন দলকে নিবন্ধন দিচ্ছে ইসি: সচিব

12

আমলারা বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারছেন না: হাসনাত আব্দুল্ল

13

হাইকোর্টে জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

14

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শেখ হাসিনা

15

নির্বাচনে আওয়ামী লীগের পথ বন্ধ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

16

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা প্রকাশ করল বিএনপি

17

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

18

বিপ্লব ও সংহতির চেতনা বাস্তবায়নে মানুষের অধিকার নিশ্চিত করতে

19

ওশান ব্লু প্রোপার্টির এমডি নূরানী খাতুনের পিতা দরবেশ শেখ আর

20