ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

সরকারের দেওয়া গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর

ওশান নিউজ প্রতিবেদক : নিরাপত্তা ঝুঁকির কারণে দেশের ২০ জন রাজনৈতিক ব্যক্তিকে সরকারিভাবে বিশেষ গানম্যান (নিরাপত্তারক্ষী) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। 

সোমবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান।  তবে এই তালিকায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নাম থাকলেও তিনি সরকারের দেওয়া এই গানম্যান সুবিধা গ্রহণ করতে রাজি হননি। তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

সোমবার ২২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে ডাকসু হামলার ৬ বছর উপলক্ষ্যে এক প্রতিবাদ সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। 

নুরুল হক নুর বলেন, যেই সরকারের আইনশৃঙ্খলা বাহিনী জনসম্মুখে পোশাক পরিহিত অবস্থায় নিজ কার্যালয়ের সামনে হামলা করেছে সেই হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত সরকারের দেওয়া গানম্যান আমি প্রত্যাখ্যান করছি।

তিনি আরও বলেন, একক ব্যক্তিকে গানম্যান দিয়ে গোটা দেশকে নিরাপদ করা সম্ভব নয়। জনগণের নিরাপত্তায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাতে হবে। শুধু নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়। 

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ও নিরাপদ ভোটের পরিবেশ তৈরি না হলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না।  পুলিশ ও সেনাবাহিনীর দুর্বৃত্তরা পোশাক পরিহিত অবস্থায় চলতি বছরের ২৯ আগস্ট জনসম্মুখে হামলা চালিয়েছিল উল্লেখ করে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে এই হামলার ঘটনা তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে চলতি বছরের ৪ সেপ্টেম্বর বিচার বিভাগীয় কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হলেও এখন পর্যন্ত এই হামলায় জড়িতদের চিহ্নিত ও বিচার করা হয়নি।  

নুরুল হক নুর বলেন, এতে বোঝা যায় সেদিনের হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের মৌন সমর্থন রয়েছে। এ ঘটনার জন্য সরকারের দায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, হামলার ঘটনার বিচার না হওয়ায় প্রধান উপদেষ্টাসহ বাকি উপদেষ্টাদেরও আমি দায়ী করব। 

গানম্যান প্রত্যাখ্যান করে নিজের ওপর কোনো ধরনের হামলা হলে তার দায় উপদেষ্টা পরিষদের সদস্যদের নিতে হবে বলে হুঁশিয়ারি করেন নুরুল হক নুর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

রয়্যাল ব্লু শাড়িতে ঝলমলে গ্ল্যামারে নজর কাড়লেন নুসরাত ফারিয়া

2

গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের হামলা, নিহত ১৮

3

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল

4

ঢাকায় আসছেন জার্মানির উপমন্ত্রী জোহান সাথফ

5

ওসমান হত্যাকারীর গ্রেপ্তার ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা চাইল

6

বিএনপি মহাসচিব ফখরুল আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক

7

রেকর্ড বৃষ্টিতে নিউইয়র্ক অচল, বন্যায় প্রাণ গেল ২ জনের

8

দেশ ও জাতির জন্য কোর অব ইঞ্জিনিয়ার্সের অবদান অব্যাহত থাকবে:

9

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: রাজশাহীতে মিষ্টি বিতরণ

10

আগামীর স্বপ্ন গড়তে মাদরাসার শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা নিতে

11

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থান প্যাট্রোলিং ও কেপিআই নিরাপত্তা

12

টিএফআই সেলে গুম: সাবেক প্রধানমন্ত্রীসহ ১৭ জনের বিরুদ্ধে অভিয

13

তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপে ফাইনালে বাংলাদেশ, ইতিহাসে

14

স্পর্শকাতর এলাকায় বডি ক্যামেরা, সংখ্যা কমবে: অর্থ উপদেষ্টা

15

শাপলা চত্বর ও ২০২১ আন্দোলনের শহীদ পরিবার পেল ৭ কোটি ৭০ লাখ ট

16

রমনা থানার সামনের পুলিশ গাড়িতে আগুন, ব্যাটারি ত্রুটিই দায়ী

17

১৪ জানুয়ারি ঢাকায় ফিফা বিশ্বকাপ ট্রফি: আন্ডার দ্য ক্যাপ প্রো

18

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

19

চট্টগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ অ্যাজেন্টদের কর্মবিরতি স্থগিত,

20