ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

নাশকতামূলক হামলার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই: ইসি

ওশান নিউজ প্রতিবেদক : ওসমান হাদির মৃত্যুর পর দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে মূলধারার কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। 

২১ ডিসেম্বর রোববার নির্বাচন ভবনে নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি, যৌথ বাহিনীর কার্যক্রম ও আচরণবিধি প্রতিপালনসহ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বৈঠক করে নির্বাচন কমিশন। দুপুর আড়াইটার পর নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়। 

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এর আগে সেনা, নৌ, বিমান বাহিনী প্রধানের সঙ্গে বেলা ১২টায় বৈঠক করে ইসি। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান কমিশনার সানাউল্লাহ।

তিনি বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর তথ্যমতে, এসব নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে মূলধারার কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি বিশেষ চক্র শহর এলাকায় টার্গেটেড হামলা করছে। 

এছাড়া প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার ঘটনাকে ভ্যান্ডালিজম হিসেবে অভিহিত করা হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জনকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, সংসদ নির্বাচন উপলক্ষ্যে সেনাবাহিনীর মোট এক লাখ সদস্য মোতায়েন করবে। যার এক-তৃতীয়াংশ এরইমধ্যে মাঠে আছে, বাকিদের দ্রুত মোতায়েন হবে। 

সেই সঙ্গে জেলা পর্যায়ে সমন্বয় সেলের মাধ্যমে বাহিনীগুলো ও ম্যাজিস্ট্রেটরা একসঙ্গে কাজ করবেন। কমান্ড ও কন্ট্রোল নিয়ে টেকনিক্যাল আলোচনা সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমবায় সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই সম্ভব টেকসই উন্নয়ন: ফারুক

1

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড বিশেষ দূত নিয়োগে উত্তেজনা: ডেনমা

2

বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতসহ ৮ দলের সঙ্গে নির্বাচনে যাচ

3

দখলকৃত ব্যাংকের কর্মীদের পোলিং এজেন্ট করার চেষ্টা, অভিযোগ হা

4

দেশে ফেরার পুরো যাত্রা শান্তিপূর্ণ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি

5

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

6

জাতীয় নাগরিক জোটের দাবি: উপদেষ্টারা নির্বাচনে প্রার্থী হতে

7

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

8

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তীব্র শীত, আর্দ্রতায় কাঁপছে মানুষ

9

উপদেষ্টারাও এখন শেখ হাসিনার পথে হাঁটতে চান : আমজনতার তারেক

10

তারেক রহমানের আগমন ঘিরে ঢাকায় নিরাপত্তার চাদরে মোড়া বিমানবন্

11

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনী প্রধানের সৌজন্

12

পুলিশের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর

13

চট্টগ্রামে মালবাহী ট্রেন-লরির সংঘর্ষে ১ নিহত, ট্রেন চলাচল বন

14

রাজনৈতিক বিভাজন নয়, ঐক্যের বাংলাদেশ গড়বে জামায়াত: মুজিবুর রহ

15

রাজশাহীতে ডিবির অভিযানে ৫ জুয়াড়ি আটক, উদ্ধার জুয়ার সরঞ্জামাদ

16

দেশে বৈদ্যুতিক যানের প্রসারে গ্রামীণফোন–গ্লাফিটের যৌথ উদ্যোগ

17

জুলাই সনদ বাস্তবায়নে স্পষ্টতা আসছে দুই-তিন দিনের মধ্যে: ড. আ

18

মোটরসাইকেলে ককটেল সন্ত্রাস: হামলাকারীদের সরাসরি গুলি করার নি

19

হাদি হত্যার দ্রুত বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে ঢাকায় খেলাফত

20