ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় গঠনের প্রস্তাব শিগগিরই পেশ করা হবে: আইন উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক :  সুপ্রিম কোর্টের জন্য পৃথক সেক্রেটারিয়েট করার জন্য আগামী কয়েক কয়েক সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয় থেকে উপদেষ্টা পরিষদের প্রস্তাব পেশ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল৷
১৫ অক্টোবর বুধবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট করাটা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের অন্যতম একটি সুপারিশ ছিল৷ আমাদের প্রধান বিচারপতির সংস্কার ভাবনার মধ্যে এটি রয়েছে৷ এ বিষয় নিয়ে আমরা অনেক কাজ করেছি৷ কিছু বিষয়ে কিছু মত ভিন্নতা রয়েছে৷ এসব নিয়ে একটু আলোচনার প্রয়োজন রয়েছে৷
তিনি বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটা উপদেষ্টা পরিষদে পেশ করব৷ উপদেষ্টা পরিষদ যদি মনে করে তাহলে এটা পাস করা হবে৷ আমার ধারণা এ সরকারের আমলেই সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট করতে পারবো। আইন উপদেষ্টা বলেন, উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও মহল থেকে কথা বলা হয় এবং হুমকি দেওয়া হয়৷ আমার কাছে মনে হয় এটার কি উত্তরণ হয়েছে ? আগের সরকারের আমলে দেখতাম যারা সরকারে থাকতো তারা অন্য রাজনৈতিক দলগুলোকে হুমকি দিতো৷ আর এখন উপদেষ্টা পরিষদের থাকা লোকগুলোকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ইচ্ছা মতো সমালোচনা করা হচ্ছে; হুমকি দেওয়া হচ্ছে৷ এটা তো ভালো৷ এটাকে গণতান্ত্রিক উত্তরণ বলা যায়৷  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদের জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টার

1

রাজশাহীতে ডিবির অভিযানে ৫ জুয়াড়ি আটক, উদ্ধার জুয়ার সরঞ্জামাদ

2

দেশের শ্রেষ্ঠ যুব সংগঠনগুলোকে ক্রীড়া মন্ত্রণালয়ের অনুদান প্র

3

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ড. ম

4

সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, শুরু ময়নাতদন্ত

5

পরিবেশ মানবাধিকার রক্ষাকারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র

6

হংকং আবাসিক কমপ্লেক্সে আগুনে ধ্বংস: ৯৪ জনের মৃত্যু, ৭৬ আহত

7

করপোরেট ফুটবলের প্লেট চ্যাম্পিয়ন ওয়ালটন

8

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

9

টেন্ডার অনিয়মে গণপূর্ত অধিদপ্তরে দুদকের তৎপর অভিযান

10

নির্বাচন এলে তসবিহ হাতে ঘুরে বেড়ানোরাই ধর্মকে ব্যবহার করে: জ

11

পাপের জন্ম, প্রতিশোধের প্রজ্বলন রোমহর্ষক এক গল্প আজ থেকে স্ট

12

এআই দিয়ে উইন্ডোজ ও ম্যাক ব্যবহারকারীদের টার্গেট করছে ব্লু-নর

13

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে ফের তলব, নিরাপত্তা ও উসকানিমূলক বক

14

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন ঢালিউড সুপারস্টার শাকিব খা

15

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

16

ভ্যাপ–ইসিগারেটে এমডিএমবি বিক্রি: মালয়েশিয়া-চক্রের মূলহোতাসহ

17

দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমে প্রার্থিতা বাতিল হবে: নাহিদ

18

জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান

19

রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে প্রতিষ্ঠিত হচ্ছে ‘সেন

20