ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

স্লোগান-সহ হাদির জানাজার মিছিল মানিক এভিনিউতে প্রবেশ করছে

ওশান নিউজ প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ সংলগ্ন মানিক এভিনিউয়ে আসতে শুরু করেছেন মানুষ। স্লোগান সহকারে একের পর এক মিছিল মানিক মিয়া এভিউনিউয়ে প্রবেশ করছে। 

আজ ২০ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় সরেজমিনে দেখা যায়, মিছিল থেকে ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, ইত্যাদি স্লোগান দেওয়া হচ্ছে।

এদিকে শহীদ ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ের প্রবেশ পথগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। সেনাবাহিনীও টহল দিচ্ছে। পুলিশ, র‌্যাব, আনসার মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক। 

বাদ জোহর ওসমান হাদির জানানা অনুষ্ঠিত হবে। পরে তাকে কবি নজরুলের পাশে সমাহিত করা হবে বলে জানানো হয়েছে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে। গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চে’র মুখপাত্র শরীফ ওসমান হাদি। 

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) নেওয়া হয়। 

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান তিনি। গতকাল সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছায় ওসমান হাদির মরদেহ। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সেরে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সকালে নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

1

কার্যক্রম নিষিদ্ধ: নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ- প

2

দুই দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং ত

3

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: ৬০ ঘণ্টার মধ্যে মূল আসামি আয়েশা

4

দেশে ফিরে জনস্রোতের মধ্যেই গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান

5

রিজভী অভিযোগ: নির্বাচন পেছানোর অজুহাত তৈরি করছে জামায়াত

6

তেজগাঁও কলেজে সহপাঠীর হত্যার প্রতিবাদে ফার্মগেটে শিক্ষার্থী

7

নির্বাচনে পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ ও দায়িত্বশীল: আইজিপি

8

বিদেশে শ্রমিক রফতানি থমকে দিচ্ছে দালাল চক্র: প্রধান উপদেষ্টা

9

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

10

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

11

গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী: বেগম খালেদা জিয়ার সংগ্রামী রাজনৈত

12

সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের সমাগম: সম্মিলিত খতমে নবুও

13

ট্রাইব্যুনাল নির্দেশনা: শেখ হাসিনাসহ পলাতক আসামিদের জন্য পত্

14

‘শাপলা কলি’ প্রতীক হাতে এনসিপির আনন্দ মিছিল শহরজুড়ে

15

জ্বালাও-পোড়াওয়ে আ.লীগ প্রমাণ করেছে তাদের নেশা সন্ত্রাস: প্রে

16

রাজশাহীতে ২৪ অক্টোবর শুরু হচ্ছে ওশান ডেইরি’র গর্বিত নতুন যাত

17

শিক্ষকদের উত্তেজনা শহীদ মিনারে, মঞ্চে মার্চ টু যমুনা

18

ইনকিলাব মঞ্চের ওসমান হাদির জন্য সবাইকে দোয়া করতে বললেন : স্ব

19

চার কর্মকর্তাকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি

20