ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ১৬ অক্টোবর,শিক্ষার্থীরা প্রস্তুত থাকুন

ওশান নিউজ প্রতিবেদক : আগামী ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ তারিখে ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশ করা হবে। সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র-শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএস-এর মাধ্যমে ফল জানা যাবে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করা যাবে। পাশাপাশি সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে Result কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে স্ব স্ব প্রতিষ্ঠান Result sheet download করা যাবে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ জন্য www.rescrutiny.eduboardresults.gov.bd-এর মাধ্যমে আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন পদ্ধতি শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
গত ২৬ জুন থেকে শুরু হওয়া এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট। এ পরীক্ষায় অংশ নিতে ১১টি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশের রেওয়াজ রয়েছে।                                    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতি চিরকাল স্মরণ করবে খালেদা জিয়ার অবদান: প্রধান উপদেষ্টা

1

অবকাঠামোগত পরিবর্তন ছাড়া সত্যিকারের সংস্কার সম্ভব নয়: সমাজকল

2

ঢাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালো জামায়াতে

3

জাতীয় নির্বাচনের দিনেই জুলাই সনদে গণভোটের সম্ভাবনা: সালাহউদ্

4

কোয়েস্ট বিডিসি দুর্নীতি: রিয়াজ-শিবলীকে আজীবন নিষিদ্ধ, জরিমান

5

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

6

নভেম্বরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৫ শতাংশের বেশি

7

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আনসার-ভিডিপির সঙ্গে ইইউ প্রতিনিধি দ

8

বনানীতে সড়ক জুড়ে নেতাকর্মীদের ঢল, ৩০০ ফিটের সংবর্ধনাস্থলে

9

জেনেভা ক্যাম্পে সংঘর্ষ: ককটেল বিস্ফোরণে যুবক নিহত

10

শুক্রবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, বজ্রসহ

11

হাইকোর্টে জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

12

চট্টগ্রাম বন্দরে ধ্বংস করা হলো ১৯টি বিপজ্জনক কনটেইনার

13

পিআর নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আগামী সংসদে: মির্জা ফখরুল

14

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান, নেতাকর্

15

রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

16

বিজয় দিবসে জামায়াতের যুব ম্যারাথনে লাখো তরুণের ঢল

17

অন্যায়-দুর্নীতি-বৈষম্য মোকাবিলায় তরুণদের শপথ : শারমীন এস মু

18

খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য রাজশাহীতে বিএনপির দোয়া

19

প্রাতিষ্ঠানিক দুর্বলতায় দেশে অনাকাঙ্ক্ষিত সহিংসতা বৃদ্ধি

20