ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত

ওশান নিউজ প্রতিবেদক : লুক্সেমবার্গে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত খন্দকার মাসুদুল আলম লুক্সেমবার্গ সিটির গ্র্যান্ড ডিউক পঞ্চম গিয়োমের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। 

এ সময় তিনি বাংলাদেশ ও লুক্সেমবার্গের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ ও জলবায়ু-সম্পর্কিত সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেন।এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনাবাসিক রাষ্ট্রদূত গ্র্যান্ড ডিউকাল প্যালেসে পূর্ণ কূটনৈতিক সৌজন্যে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেন। 

অনুষ্ঠানে কোর্ট মার্শাল, লুক্সেমবার্গ রয়্যাল হাউসহোল্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা, রাষ্ট্রদূতের সহধর্মিণী এবং ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে গ্র্যান্ড ডিউকের সঙ্গে রাষ্ট্রদূতের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত মাসুদুল আলম বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার উষ্ণ অভিবাদন ও শুভেচ্ছা পৌঁছে দেন।

আলোচনায় দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে রয়েছে বাণিজ্য সম্প্রসারণ ও আর্থিক খাতে সহযোগিতা, বাংলাদেশে লুক্সেমবার্গের বিনিয়োগ বৃদ্ধি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সহযোগিতা, দ্বৈত কর পরিহার চুক্তি সম্পাদন ও দুই দেশের মধ্যে সরাসরি আকাশপথ সংযোগ স্থাপনের সম্ভাবনা। গ্র্যান্ড ডিউক পুনর্ব্যক্ত করে বলেন, লুক্সেমবার্গও বাংলাদেশের মতো দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অত্যন্ত গুরুত্ব দেয়।

বৈঠকে গ্র্যান্ড ডিউক আন্তরিকভাবে স্মরণ করেন, তিনি ও তার পরিবারের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের পূর্ববর্তী সাক্ষাৎ-আলাপের কথা। গ্র্যান্ড ডিউক ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দেন, তার মা মারিয়া তেরেসার উদ্যোগে শুরু হওয়া কাজ বিশেষ করে ক্ষুদ্রঋণ ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি অব্যাহত রাখা হবে।

বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে রাষ্ট্রদূত মাসুদুল আলম গ্র্যান্ড ডিউককে নিকট ভবিষ্যতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক

1

হক ও বাতিলের চূড়ান্ত ফয়সালা হবে আগামীর নির্বাচনে: জামায়াত আম

2

বিএনপিতে যোগদান আমার জন্য সম্মানের: রেজা কিবরিয়া

3

আইপিএল নিলামের পর ১০ ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত দল ঘোষণা

4

শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে যা যা প্রয়োজন, সবই

5

পালকিতে মহরত: ‘দমে’ নিশোর সঙ্গে পূজা হাজির নতুন রূপে

6

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

7

খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে জিয়া উদ্যানে স্বরাষ্ট্র উ

8

এশিয়ান আরচ্যারীতে ফাইনালের পথে বাংলাদেশ-ভারত মুখোমুখি

9

রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে প্রতিষ্ঠিত হচ্ছে ‘সেন

10

মেরুল বাড্ডা ও শাহজাদপুরে ভিক্টর পরিবহনের দুই বাসে আগুন

11

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে কাম

12

পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে ওআইসি দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে

13

আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সিই

14

ঢাকায় তিন আসনের মনোনয়ন ফরম তুললেন জামায়াতের প্রার্থীরা

15

শিল্পখাতে সাইবার সুরক্ষা জোরদারে ক্যাসপারস্কির নতুন সক্ষমতা

16

মায়ের পাশে কুরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

17

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

18

বনানীতে সড়ক জুড়ে নেতাকর্মীদের ঢল, ৩০০ ফিটের সংবর্ধনাস্থলে

19

শীতের তীব্রতা সর্বোচ্চ রাজশাহীতে রেকর্ড ১০.২ ডিগ্রি

20