ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা যাত্রী ছাড়া সকলের প্রবেশ নিষিদ্ধ

ওশান নিউজ প্রতিবেদক : আগামীকাল ২৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানযাত্রী ছাড়া সহযাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

আজ মঙ্গলবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদের এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিমানবন্দর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে। বার্তায় বিমানবন্দর জানায়, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় যাত্রী ব্যতীত সব ধরনের সহযাত্রী ও ভিজিটর প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, উল্লিখিত সময়ের মধ্যে শুধুমাত্র বৈধ টিকিটধারী যাত্রীদের বিমানবন্দর এলাকায় প্রবেশের অনুমতি থাকবে।

বৃহস্পতিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দেশে ফিরবেন। তার দীর্ঘদিনের প্রবাস জীবন শেষে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোও বিমানবন্দর ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ১০ দিনের কর্মসূচি

1

মিরপুরের কালশীতে ৬তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

2

খুলনা বিভাগে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের প্রস্তু

3

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে

4

২৫ ডিসেম্বর দেশে ফেরার লক্ষ্যে ট্রাভেল পাস চাইলেন তারেক রহমা

5

চট্টগ্রামে বিয়ের মঞ্চে ন্যায়বিচারের দাবি, প্ল্যাকার্ড হাতে ব

6

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের নতুন প্রজন্মের চোখে চীন

7

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, আলোচনায়

8

রাজশাহীর তানোরে দুই বছরের শিশু স্বাধীন নলকূপে পড়ে, উদ্ধার অভ

9

জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে,

10

জামায়াতই স্বাধীনতার স্বপক্ষ শক্তি : এটিএম আজহারুল ইসলাম

11

শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্তে ঢাকায় তুরস্কের বিশেষ

12

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

13

ভিভো এক্স৩০০ প্রো: জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট

14

প্রকৃত ভাতাভোগীদের সঠিক ডাটাবেজ তৈরি করতে হবে : সমাজকল্যাণ উ

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

ক্ষমতায় এলে ভারত-প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক হবে সম্মানের ভিত্ত

17

এরশাদ ও শেখ হাসিনার চরিত্রে কোনো পার্থক্য নেই: রিজভী

18

বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে

19

বাংলাদেশে শীঘ্রই আসছে এমজি’র নতুন সুপার হাইব্রিড ও হাইব্রিড

20