ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে চার অধ্যাদেশের খসড়া অনুমোদন

ওশান নিউজ প্রতিবেদক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে চারটি অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। ২৭ নভেম্বর বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে খসড়াগুলোর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ খসড়া, মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ-২০২৫-এর খসড়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশ-২০২৫-এর খসড়া এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ (সংশোধন)-২০২৫-এর খসড়া চূড়ান্ত ও নীতিগত অনুমোদন হয়েছে।   

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নতুন অধ্যাদেশে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে জড়িতদের নিয়মিত সম্পদের হিসাব দেওয়ার বিধান রাখা হয়েছে। রাজউক আইন প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশে ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজউকের মতো কোনও প্রতিষ্ঠান করা যায় কিনা, সে বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।

শফিকুল আলম বলেন, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত ও নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী কমিশন করার জন্য একটা বাছাই কমিটি এখানে কাজ করার কথা ছিল, সেটাকে বাদ দেওয়া হয়েছে।

কেননা আমাদের দেশে দুর্নীতি যেভাবে স্তরে স্তরে সংঘটিত হয়, সেখানে দেখা যাচ্ছে বাছাই কমিটি করলেও একটা দুর্নীতির বিস্তার লাভ পেতে পারে। সে জন্য সিদ্ধান্ত হয়েছে, এই সুপারিশ নেওয়া হবে না। কমিশনে পাঁচ জন কমিশনার থাকবেন। তার মধ্যে অন্তত একজনের তথ্য প্রযুক্তি বিষয়ক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব দ্বন্দ্ব ভুলে আবারও একসঙ্গে কাজ করতে চান তিশা–আরশ

1

তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় চক্ষু সেবা, কৃষি উপকরণ ও শিক্ষা

2

বেগুনি পোশাকে মোহনীয় শবনম বুবলী, মিষ্টি হাসিতে মুগ্ধ নেটিজেন

3

তরুণ প্রজন্ম ভিনদেশিদের দাদাগিরি মেনে নেবে না: মুজিবুর রহমান

4

রাজশাহীতে ভারতীয় হাইকমিশন ঘেরাও লং মার্চ পুলিশের বাধায় পণ্ড

5

রাজশাহী-৬: বিএনপির আবু সাইদ চাঁদ মনোনয়নপত্র জমা দিলেন

6

বিএনপিতে যোগদান আমার জন্য সম্মানের: রেজা কিবরিয়া

7

সিদ্ধেশ্বরী ও কাকরাইল ফাঁড়ি ভবনের উদ্বোধন করলেন ডিএমপি কমিশন

8

যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান

9

শহীদ হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান ইনকিলাব

10

বাণিজ্যিক আদালত স্থাপনা বাংলাদেশের অর্থনীতিকে নতুন দিগন্তে প

11

তারেক রহমান আসছেন, গণতন্ত্র ফিরছে: মির্জা আব্বাস

12

শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শনিবার দুপুর ২টায়

13

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দোয়া চাইলেন শাকিব খান

14

‘Ocean Dairy’ এর স্বপ্নের যাত্রা শুরু: সেরা স্বাদ ও গুণের প্

15

বন্ধ হাসপাতালের নির্মাণকাজ, বিল তুলে লাপাত্তা ঠিকাদার

16

প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করল তথ্য ও

17

ডিএমপি কমিশনারের ভিডিও বিকৃত করে বিভ্রান্তিকর রিল, সতর্ক থাক

18

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

19

রাজশাহীতে জজপুত্র হত্যায় বিচারকদের দেশজুড়ে কালো ব্যাজ ধারণ

20