ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তান সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ড. আনিসুজ্জামান চৌধুরী

ওশান নিউজ প্রতিবেদক : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পাকিস্তান সফর করছেন।

২৮ অক্টোবর মঙ্গলবার সকালে ইসলামাবাদে অর্থ মন্ত্রণালয়ে দেশটির অর্থ প্রতিমন্ত্রী বিলাল আজহার কায়ানির সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সরাসরি ফ্লাইট চালু, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও যাত্রী পরিবহনের জন্য ফেরি সার্ভিস চালুর সম্ভাবনা এবং অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পরে ড. আনিসুজ্জামান চৌধুরী পাকিস্তান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসিপি) চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে দুই দেশের মূলধন বাজার উন্নয়ন বিষয়ে উপস্থাপনা ও আলোচনা এবং নীতিগত সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো অন্বেষণ করা হয়।

দুপুরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফেডারেল ট্যাক্স ওম্বাডসম্যান কার্যালয় পরিদর্শন করেন এবং প্রশাসনিক ও কর ব্যবস্থার উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতা আরও শক্তিশালী করার ক্ষেত্রে এ সফরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতের জামিন আদেশ এক ক্লিকে কারাগারে পৌঁছবে, জানালেন আইন উপ

1

শুধু সচেতন হওয়াই নয়, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: মির

2

শীতের তীব্রতা সর্বোচ্চ রাজশাহীতে রেকর্ড ১০.২ ডিগ্রি

3

নির্বাচনের পর ঢাকায় আজারবাইজানের দূতাবাস স্থাপনের প্রক্রিয়া

4

মহান বিজয় দিবসে রাজশাহীতে বাংলাদেশ–ভারত বন্ধুত্বের বার্তা দি

5

শাহরুখ খানের ৬০তম জন্মদিনে চমক মুক্তি পেল ‘কিং’ সিনেমার বহুল

6

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধান

7

প্রধান উপদেষ্টার হাতে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশপত্র

8

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই নয়: নাহিদ ইসলাম

9

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা ও সম্মানী বৃদ্ধি

10

ইসির সঙ্গে সরকারের ৩১ বিভাগে গুরুত্বপূর্ণ আলোচনা বৃহস্পতিবার

11

সালমান শাহ হত্যা মামলা: হাইকোর্টে সামিরার আগাম জামিন আবেদন,

12

বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন (১৯৪৫–২০২৫) এক মহাকালের সমাপ

13

বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতসহ ৮ দলের সঙ্গে নির্বাচনে যাচ

14

একনেক সভায় অনুমোদন ৭১৫০ কোটি টাকার ১২ উন্নয়ন প্রকল্প

15

নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার: অর্থ উ

16

এশিয়ান আর্চারির নতুন সভাপতি কাজী রাজীব উদ্দীন চপল

17

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক: ভারতের ৩ কফ সিরাপ শিশুদের জন্য

18

পালকিতে মহরত: ‘দমে’ নিশোর সঙ্গে পূজা হাজির নতুন রূপে

19

অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে বান্দরবান থেকে দুই পর্ন তারকা গ

20