ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

সরকার রাষ্ট্র সংস্কারে দৃঢ় প্রতিজ্ঞা, জুলাই সনদে ভিত্তি: আদিলুর রহমান

ওশান নিউজ প্রতিবেদক : গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, অন্তর্বর্তী সরকার ‘জুলাই জাতীয় সনদ’ ও ‘জুলাই ঘোষণা’র আলোকে রাষ্ট্র সংস্কার ও এ দেশকে একটি নতুন বাংলাদেশ এ রূপান্তরে প্রতিশ্রুতিবদ্ধ।

আজ শনিবার (২৫ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল অডিটরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, জুলাই মাত্র ৩৬ দিনেই বাংলাদেশকে বদলে দিয়েছে। আমরা জুলাই জাতীয় সনদ ও জুলাই ঘোষণার আলোকে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। 

গুম : ফ্যাসিবাদী শাসনের নিকৃষ্ট হাতিয়ার’ শীর্ষক এ সেমিনারটি আয়োজন করা হয় ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানের লেখা ‘আয়নাঘরের সাক্ষী : গুম জীবনের আট বছর’ বইয়ের প্রচ্ছদ উন্মোচন উপলক্ষে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও প্রচ্ছদ প্রকাশন। 

অনুষ্ঠানে বক্তৃতাকালে উপদেষ্টা বলেন, শত শত শহীদের আত্মত্যাগ ও আহতদের সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে।

তিনি বলেন, আজ বাংলাদেশ এক নতুন মোহনায় দাঁড়িয়ে আছে। যারা এক সময় গুমের শিকার হয়েছিলেন, আজ তারা কথা বলতে পারছেন। আমরা জানতাম না তারা কোথায় আছে। কারণ ফ্যাসিবাদী শাসন তখন পুরো বাংলাদেশকেই বন্দি করে রেখেছিল।

আদিলুর রহমান বলেন, দেশ এখন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও দমন-নিপীড়নের অন্ধকার থেকে বেরিয়ে এসেছে। আইনের শাসন প্রতিষ্ঠা ও ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতের প্রচেষ্টা চলছে।

তিনি জানান, অপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে এবং যারা অন্যায়ের শিকার হয়েছেন, তারা সেই অন্যায়ের অবসান দেখবেন।

জুলাই ঘোষণার চেতনার প্রতি গুরুত্বারোপ করে আদিলুর রহমান বলেন, নতুন বাংলাদেশের দিকে এই রূপান্তর একটি চলমান সংগ্রাম।

তিনি বলেন, যদিও ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, কিন্তু এটি মাঝে মাঝেই ফিরে আসার চেষ্টা করে। তাই আমাদের মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থেকে এই লড়াই চালিয়ে যেতে হবে। তিনি সব নাগরিক ও রাজনৈতিক শক্তিকে ঐক্য বজায় রেখে দেশের গণতান্ত্রিক ও সংস্কারমুখী যাত্রাকে অব্যাহত রাখারও আহ্বান জানান।

অনুষ্ঠানে ডাকসু ভিপি সাদিক কায়েম, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম, ‘আয়নাঘর’ ভুক্তভোগী আবদুল্লাহ আমান আজমী এবং অন্যান্য ডাকসু নেতারা বক্তব্য দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নভেম্বরে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, দেশে এলো প্রায় ৩ বিলিয়ন ড

1

যমুনায় প্রধান উপদেষ্টার কাছে গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন হ

2

কুয়াশা কাটতেই সাড়ে ৬ ঘণ্টা পর শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চ

3

খুলনায় মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়া

4

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আইএফএডি প্র

5

দুই দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং ত

6

পরিবেশ সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়, ধাপে ধাপে পরিবর্তন

7

সাগর-রুনি হত্যা: ধীরগতি তদন্তে হাইকোর্ট ক্ষুব্ধ, সময় বৃদ্ধি

8

নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদের জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টার

9

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর ১৭ অক্টোবর

10

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

বিএনপিতে যোগদান সৈয়দ এহসানুল হুদার, কিশোরগঞ্জ-৫ এ ধানের শীষে

13

ফুটবলের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন

14

আনসার সদস্যরা নির্বাচনী নিরাপত্তার প্রথম রক্ষাকবচ: মহাপরিচাল

15

নির্বাচন সামনে রেখে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির

16

বিকেএসপির ৩৯ বছরের গৌরব: ৫০ কিংবদন্তি খেলোয়াড়কে সম্মাননা প্র

17

এনবিআরের বড় পদক্ষেপ: ১২টি নতুন কাস্টমস হাউস ও কমিশনারেট

18

পৃথিবীর জন্য উদাহরণ স্থাপন করেছে জুলাই সনদ: প্রধান উপদেষ্টা

19

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

20