ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

আফগানিস্তান পাকিস্তান সীমান্তে ট্যাংক ও অস্ত্র মোতায়েন করছে

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ট্যাংক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান। দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজ আজ ১২ অক্টোবর (রবিবার) এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলেছে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর ভারী যুদ্ধাস্ত্র ও ট্যাংক পাকিস্তান সীমান্তের দিকে যাচ্ছে।
গতকাল শনিবার রাতে পাক-আফগান সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর আজ সকালে আফগানিস্তান জানিয়েছে, তারা পাকিস্তান সেনাবাহিনীর ২৫টি সীমান্ত পোস্ট দখল ও তাদের ৫৮ সেনাকে হত্যা করেছে তাদের সেনারা।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন, শনিবার রাতের সংঘাতে আফগানিস্তানের সীমান্তবর্তী ২৫টি সীমান্তপোস্ট থেকে পাক সেনাদের হটিয়ে দিয়েছে আফগান সেনাবাহিনী। সংঘাতের সময় আফগান সেনাদের বন্দুক ও গোলা হামলায় এসব সীমান্ত পোস্টের কমপক্ষে ৫৮ জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩০ জন।
 
পাকিস্তান যদি ফের আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তাহলে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠী সন্ত্রাসী দল তেহরিক-ই তালিবান পাকিস্তানের নেতাদের (টিটিপি) আশ্রয়-প্রশ্রয় ও সহায়তা প্রদানের অভিযোগে গত বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। ওই হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সঙ্গে ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ তার কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল্লাহ মেসুদকে টিটিপির পরবর্তী প্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার এই হামলায় নিহত ও আহতদের সম্পর্কে কোনো তথ্য দেয়নি। তবে শুক্রবার দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর হামলা চালিয়েছে পাকিস্তান। সূত্র: আলজাজিরা, তোলো নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৈত্যপ্রবাহে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

1

নিজের জন্মদিনে আবেগঘন মুহূর্ত শেয়ার করলেন পরীমণি

2

‘Ocean Dairy’ এর স্বপ্নের যাত্রা শুরু: সেরা স্বাদ ও গুণের প্

3

বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদ বরদাশত নয়: জামায়াতের আমির

4

স্টাইল ও সৌন্দর্যের প্রতীক: হলুদ শাড়িতে জয়া আহসান

5

দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার ফিরে পাচ্ছে: আব্দুল আউয়াল মিন্টু

6

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর ১৭ অক্টোবর

7

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ: টিকে থাকার বড় চ্যালেঞ্জ

8

ক্ষমতায় এলে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি: তারেক রহমা

9

পালকিতে মহরত: ‘দমে’ নিশোর সঙ্গে পূজা হাজির নতুন রূপে

10

বিমানবন্দর কার্গোতে আগুন, হার্ডওয়্যারের ক্ষতি ৩৫ কোটি টাকা

11

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

12

আলোকিত সমাজের অভিযাত্রায় একাত্তর ও চব্বিশের তরুণরা : শারমীন

13

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির সাবেক মন্ত্রিসহ ১৭ জন

14

পুলিশের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর

15

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

16

তেজগাঁও কলেজে সহপাঠীর হত্যার প্রতিবাদে ফার্মগেটে শিক্ষার্থী

17

আবু সাঈদ হত্যা: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে ট্র

18

বাংলাদেশ-পাকিস্তান অর্থনৈতিক সহযোগিতার নতুন অধ্যায়: নবম জেইস

19

সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা অনু

20