ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

দোহায় ঐতিহাসিক চুক্তি: আফগানিস্তান-পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত

ওশান নিউজ ডেস্ক: পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রচেষ্টায় সম্ভাব্য অগ্রগতির অংশ হিসেবে দুই দেশ একটি যুগান্তকারী যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

রোববার (১৯ অক্টোবর) জিও নিউজের খবরে বলা হয়, কাতারি কর্মকর্তারা জানিয়েছেন, এই যুদ্ধবিরতি চুক্তি অঞ্চলটিতে স্থায়ী শান্তির জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করবে বলে আশা করা হচ্ছে

প্রতিবেদনে বলা হয়, শনিবার দোহায় কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। অন্যদিকে আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব আফগানিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।   

আলোচনায় সমর্থন জানাতে পাক প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেশটির ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একইসঙ্গে আফগান গোয়েন্দা প্রধানও কাবুল প্রতিনিধিদলের অংশ ছিলেন। বৈঠক থেকে উভয় দেশ আগামী দিনে আলোচনা অব্যাহত রাখতে এবং তাদের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একটি স্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে।    

পাকিস্তান আফগান প্রতিনিধিদলকে জানিয়েছে, আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি অগ্রহণযোগ্য। চুক্তির বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আশা প্রকাশ করেছেন যে দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনার অবসান ঘটাবে এই যুদ্ধবিরতি

প্রতিরক্ষামন্ত্রী বলেন, উভয় পক্ষের প্রতিনিধিদল ২৫ অক্টোবর ইস্তাম্বুলে আবার দেখা করবে। একে অপরের আঞ্চলিক সার্বভৌমত্বকে সম্মান করতে সম্মত হয়েছে উভয় দেশ। জিও নিউজ বলছে, পাকিস্তানে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার পটভূমিতে আফগান তালেবান সরকার আফগান মাটি থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনীহা প্রকাশ করছে এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে বিরাজ করছে উত্তেজনাকর পরিস্থিতি

এতে আরও বলা হয়, তালেবান বাহিনী এবং ভারত-সমর্থিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ওরফে ফিতনা আল-খাওয়ারিজ, ১২ অক্টোবর পাকিস্তানে বিনা উসকানিতে আক্রমণ চালায়

পাকিস্তানের সশস্ত্র বাহিনী পাল্টা হামলা চালালে ২০০ জনেরও বেশি আফগান তালেবান এবং সংশ্লিষ্ট হামলাকারীরা নিহত হন বলে জানায় ইসলামাবাদ। পাক সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর জানায়, তালেবান বাহিনী এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে তাদের ২৩ জন সেনা প্রাণ হারিয়েছেন

২০২১ সালে তালেবান শাসকরা আফগানিস্তানে ফিরে আসার পর থেকে দেশটি সীমান্তবর্তী সন্ত্রাসী ঘটনা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে সীমান্তবর্তী প্রদেশ কেপি এবং বেলুচিস্তানে। দুই দেশের মধ্যে প্রায় আড়াই হাজার কিলোমিটার বিস্তৃত সীমান্ত রয়েছে, যা আঞ্চলিক বাণিজ্য এবং উভয় পাশের জনগণের মধ্যে সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তাৎপর্যপূর্ণ।                                                                                                   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের রেকর্ড দাম ভরি প্রতি ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা

1

পক্ষপাতদুষ্ট আচরণে নির্বাচন প্রশ্নের মুখে পড়লে দেশ সংকটে :

2

বিমানবন্দর কার্গোতে আগুন, হার্ডওয়্যারের ক্ষতি ৩৫ কোটি টাকা

3

তামাকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বাড়াতে হবে: প্রাথমিক ও গণশিক্

4

যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান

5

শহীদ হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান ইনকিলাব

6

বিজয় দিবসে জামায়াতের যুব ম্যারাথনে লাখো তরুণের ঢল

7

বিএনপি–জমিয়তের নির্বাচনী সমঝোতা, ৪ আসনে প্রার্থী ছাড়

8

জুলাই অভ্যুত্থয় মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডে ন্যায়বিচার প্

9

হজের অব্যয়িত ৩৭ কোটি ৯৪ লাখ টাকা ফেরত পেয়েছে ৯৯০ হজ এজেন্সি:

10

হাসিনা-কামাল মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত: ১৩ নভেম্বর

11

লবণ চাষিদের স্বার্থে ইজারামূল্য না বাড়ানোর সিদ্ধান্ত : ভূমি

12

গণঅভ্যুত্থান মামলায় সাবেক আইজিপি মামুনের ৫ বছরের সাজা: খালাস

13

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন

14

শৈত্যপ্রবাহে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

15

গুম প্রতিরোধ অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন, মৃত্যুদণ্ড সর্বোচ্চ

16

নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে ছাড় নয়, পুলিশের বিরুদ্ধে ব্যবস

17

শিক্ষার্থীদের এআই উদ্ভাবনে ঝলক: গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’

18

খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, নিরাপত্তা দায

19

নতুন লুকে চোখ ধাঁধানো কেয়া পায়েল

20